Parineeta: ‘কোনো শেষই আসলে শেষ নয়..’, রায়ান-পারুলের গল্পে ইতি? শেষ হচ্ছে পরিণীতা! জবাব ‘মল্লার’ রিয়াজের

Parineeta: উদয়-ইশানির পরিণীতায় বড় বদল! বন্ধ হচ্ছে না এই মেগা, তবে আসবে জেনারেশন লিপ। 

Published on: Sep 25, 2026, 20:35:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পরিণীতা' (Parineeta) ঘিরে এখন টেলি পাড়ায় জোর জল্পনা! হঠাৎই সোশাল মিডিয়ায় সিরিয়ালের একগুচ্ছ মিষ্টি স্মৃতি শেয়ার করে চর্চা বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রিয়াজ লস্কর (Riyaz Laskar) (মল্লার)। অন্যদিকে, ‘দাদু’ খ্যাত প্রবীণ অভিনেতা সুব্রত গুহ রায় (Subrata Guha Roy)-এর একের পর এক ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টের পর দর্শকদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি শেষ হতে চলেছে রায়ান ও পারুলের এই মিষ্টি প্রেমের গল্প? নাকি সিরিয়াল ছেড়ে দিচ্ছেন অভিনেতা।

‘কোনো শেষই আসলে শেষ নয়..’, রায়ান-পারুলের গল্পে ইতি? শেষ হচ্ছে পরিণীতা! জবাব ‘মল্লার’ রিয়াজের
‘কোনো শেষই আসলে শেষ নয়..’, রায়ান-পারুলের গল্পে ইতি? শেষ হচ্ছে পরিণীতা! জবাব ‘মল্লার’ রিয়াজের

জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র রিয়াজ লস্কর।

সিরিয়াল বন্ধের জল্পনা ও রিয়াজের স্পষ্ট জবাব:

ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার খবর ছড়াতেই হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি হন রিয়াজ লস্কর। সিরিয়াল বন্ধ হওয়ার জল্পনা একপ্রকার উড়িয়ে দিয়ে রিয়াজ সাফ জানান, ‘পরিণীতার স্মৃতি আমি বরাবরই ফেসবুকে সযত্নে সাজিয়ে রাখি। ওই পোস্টে আলাদা কোনও ইঙ্গিত নেই। দু-বছরের পথ সাফল্যের সঙ্গে পার করেছি আমরা, এখনই সিরিয়াল শেষ হচ্ছে এমন জল্পনা পুরোপুরি ভুয়ো ও ভিত্তিহীন। তবে হ্যাঁ, শুরু যখন হয়েছে একদিন না একদিন তো শেষ হবেই।’

গল্পে আসছে বিশাল 'জেনারেশন লিপ'!

সিরিয়াল পুরোপুরি বন্ধ না হলেও টেলিপাড়ার অন্দরের খবর, গল্পের মোড়ে আসতে চলেছে বিরাট পরিবর্তন! খুব শীঘ্রই 'জেনারেশন লিপ' (Generation Leap) নিতে চলেছে 'পরিণীতা'।

ইতিমধ্যেই দর্শকেরা রায়ান ও পারুলের যমজ কন্যা সন্তানকে পর্দায় দেখেছেন। সূত্রের খবর, এই লিপের পর রায়ান-পারুলের সন্তানদের কেন্দ্র করেই এগোবে নতুন অধ্যায়ের কাহিনি। আর সেই কারণেই গল্প থেকে বাদ পড়তে পারেন প্রবীণ অভিনেতা সুব্রত গুহ রায় সহ বেশ কিছু পুরোনো জনপ্রিয় চরিত্র। সম্প্রতিও ফেসবুকে পরিণীতা পরিবারের একগুচ্ছ স্মৃতিভাগ করে অভিনেতা লেখেন-'কোনো শেষ ই আসলে শেষ নয়...নতুন জীবনের দিকে এগিয়ে চলার ইঙ্গিত...'।

প্রবীণ অভিনেতা সুব্রত গুহ রায়ের বিদায়ী ইঙ্গিত এবং রিয়াজের আশ্বাস— সব মিলিয়ে নতুন লুকে গল্প কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More