‘শরীর নয়, ভালোবাসার শুদ্ধতা!’ রাজবীরের কান্না দেখে কাঁদলেন মানবী, ট্রফি কার হাতে ওঠবে আগেই ঠিক থাকে?

'মন বলত বিগবস আগে থেকেই টার্গেট ঠিক রাখে কার হাতে বিগবস-এর ট্রফি তুলে দেওয়া হবে', বিস্ফোরক প্রাক্তন বিগ বস প্রতিযোগী মানবী বন্দ্যোপাধ্যায়। 

Published on: Nov 3, 2026, 08:57:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’র অন্দরে প্রতি মুহূর্তে বদলাতে থাকা সম্পর্কের সমীকরণ ও নাটకీయ মোড় এখন সামাজিক মাধ্যমে জোর চর্চার বিষয়। তবে সম্প্রতি প্রতিযোগী রাজবীর দে-র কান্না এবং তাঁর প্রতি ঘরের সদস্যদের আচরণ দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না শিক্ষাবিদ ও ‘বিগ বস বাংলা মৌসুম ১’-এর সাবেক প্রতিযোগী মানবী বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে নিজের পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজবীরের পাশে দাঁড়িয়ে এক দীর্ঘ ও স্পর্শকাতর বার্তা লিখেছেন তিনি।

‘শরীর নয়, ভালোবাসার শুদ্ধতা!’ রাজবীরের কান্না দেখে কাঁদলেন মানবী, ট্রফি কার হাতে ওঠবে আগেই ঠিক থাকে?
‘শরীর নয়, ভালোবাসার শুদ্ধতা!’ রাজবীরের কান্না দেখে কাঁদলেন মানবী, ট্রফি কার হাতে ওঠবে আগেই ঠিক থাকে?

‘আমাকে ফানি এনটারটেইনমেন্ট করা হয়েছিল’:

নিজের বিগ বসের অভিজ্ঞতা স্মরণ করে মানবী বন্দ্যোপাধ্যায় জানান, এই শো-এর ভেতরের সমীকরণ তিনি খুব ভালো করেই বোঝেন। তাঁর কথায়, তিনি যখন বিগ বসের ঘরে গিয়েছিলেন, তখনই বুঝেছিলেন তাঁকে স্রেফ একটি ‘ফানি এনটারটেইনমেন্ট’ চরিত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে।

তিনি লেখেন, 'আমি অনেক দিন বাংলা বিগ বস দেখা থেকে ডিটাচ! বিগ বসে আমি যখন গেছিলাম তখন আমি বুঝেছিলাম আমাকে ফানি এনটারটেইনমেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে, আমাকে কখনোই বিগ বস ট্রফি দেওয়া হবে না। আমার মন বলত বিগ বস আগে থেকেই টার্গেট ঠিক রাখে কার হাতে ট্রফি তুলে দেওয়া হবে।”

রাজবীরের কান্না ও ‘কুসুম তোমার শুধু শরীর শরীর’:

গতকাল রাজবীরের আবেগঘন ও ভাঙা পর্ব দেখে মানবী অত্যন্ত মর্মাহত হন। অনেকেই রাজবীরের এই কান্নাকে গেম প্ল্যান হিসেবে দেখলেও তা একবাক্যে খারিজ করে দিয়েছেন মানবী। রামায়ণের ভরতের প্রসঙ্গ টেনে এবং টিভি সিরিয়ালের গ্লিসারিন কান্নার কথা উল্লেখ করে তিনি বলেন: 'রাজবীর ছেলেটিকে যেভাবে কাঁদানো হচ্ছে আমার একদম ভালো লাগছে না। হঠাৎ করেই পেলাম গতকাল রাজবীর-এর বুক ভাঙা এপিসোড। রামায়ণের ভরত যদি ফোন কল করে বলেন, ওটা রাজবীরের গেম প্ল্যান— আমি মানতে রাজি নই মোটেই। রাজবীর স্টার জলসায় চোখে গ্লিসারিন কান্নার অভিনয় করেনি কোনদিন।

‘কুসুম তোমার শুধু শরীর শরীর, মন বলিয়া কিছু নাই!’— রাজবীরকে যারা ভেবেছিল শুধু শরীর, তারা দেখুক কত অন্যায় অত্যাচার তারা ছেলেটার প্রতি করেছে। সত্যি বলতে কি রাজবীর-এর কান্না দেখে আমি কেঁদে ফেলেছি।”

জেনজি ও শুভকামনা:

আজকের প্রজন্মের (GenZ) আবেগ ও ভালোবাসার ওপর বিশ্বাস রেখে মানবী রাজবীরের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি চান রাজবীর যেন সব কষ্ট জয় করে বিজয়ী হয়েই বাড়ি ফেরেন।

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘জেনজি সম্পর্কে আমরা কত মন্তব্য করি, তাদের কাছে আমাদের এই বয়সে এসে ভালোবাসার শুদ্ধতার ওপর নির্ভরতা যেন বেড়েই গেল। আমি চাইব রাজবীর রাজার মতো রাজনন্দিনী আর বিগ বস ট্রফি নিয়ে ওর মায়ের কাছে ফিরে আসুক। সেটা ঘটলে খুব আনন্দ পাব।’

রাজবীর ও নন্দিনীর সম্পর্ক এবং ঘরে ঘটে যাওয়া ক্রমাগত মানসিক চাপ নিয়ে মানবী বন্দ্যোপাধ্যায়ের এই সতস্ফূর্ত প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More