Monami Ghosh: হাতে নৌকা, ‘গামলা কেটে’ স্কার্ট! চরম ট্রোল মনামীকে নিয়ে, ‘এ যে উরফির বোন বরফি’

মনামীকে দেখা গেল একটি স্কার্ট আর টপে। তবে ভাববেন না, সাদামাটা স্কার্ট-টপ সেটা। দেখেই ট্রোল শুরু নেটপাড়ার। এমনকী ডাকা হল, ‘উরফির বোন বরফি’! 

May 8, 2026, 12:39:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেঙ্গল'স মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডে নিজের অভিনব স্টাইলিং দিয়ে ফের নজর কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ। বিগত কয়েক বছর ধরেই, যে কোনো অ্যাওয়ার্ড শো বা টলিউডের ফাংশনে একটু অন্যরকম সাজেই দেখা যাচ্ছে নায়িকাকে। যদিও কেউ কেউ তো মস্করা করে আজকাল মনামীকে ‘বাংলার উরফি জাভেদ’ বলেও কটাক্ষ করছে।

পোশাক নিয়ে ট্রোল মনামীকে।
পোশাক নিয়ে ট্রোল মনামীকে।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে মনামীকে দেখা গেল একটি স্কার্ট আর টপে। তবে ভাববেন না, সাদামাটা স্কার্ট-টপ সেটা। স্কার্টটি বানাতে ব্যবহার করা হয়েছে লোহার স্ট্রাকচার। আর তারওপর কাপড় আটকে আমব্রেলা কাট দেওয়া হয়েছে। সেই কাপড়ের উপর আবার ছোটদের আকা বিভিন্ন সিনারি। গাছপালা, ঘর, নৌকা, নদী, আকাশ, পাখি… খুদে হাতের কারসাজি।

সঙ্গে হাতে একটি হলুদ নৌকা নিতেও দেখা গেল। যেভাবে ছোটরা কাগজ ভাজ করে নৌকা বানায় ঠিক তেমনটাই। যদিও একই রঙের কাগজ ব্যবহার করে একটি হাতল করা হয়েছে, যাতে সহজেই তা ধরতে পারেন। আর সেই নৌকার গায়ে লেখা, ‘ছুটি ছুটি’।

এমন অভিনব পোশাকের পিছনে কোন ভাবনা কাজ করছে? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, ‘এই স্কার্টটা লোহা দিয়ে স্ট্রাকচার করা, আর উপরে যে আঁকাগুলো দেখা যাচ্ছে সেটা একটা এনজিও-র বাচ্চাদের করা পেইন্টিং। ওরা যেটা এঁকেছে, সেটাই পেস্ট করা হয়েছে।’ সঙ্গে মনামী আরও জানালেন যে, ‘থিমের নাম ছুটি ছুটি। আমাদের ছোট বেলায় হত। গরমের ছুটিতে দুরদর্শনে হত ছুটি ছুটি। গরমের ছুটিতে আমরা যেমন, বৃষ্টি হলে নৌকা বানিয়ে ছাড়তাম। পেইন্ট করতাম। এগুলো মাথায় রেখেই এই পোশাকটা ডিজাইন করা হয়েছে।’

তবে দেখা গেল মনামীর এই পোশাক দেখে হাসির ধুম পড়েছে। একজন লেখেন, ‘কখনো কাঁথা দিয়ে জামা বানায়, আবার কখনো যা না তাই বানিয়ে পরে মিডিয়ার সামনে হাজির হয়। এখন মনে হচ্ছে নিয়ে ছোটবেলার ড্রইং খাতার পৃষ্ঠা গায়ে দিয়ে এসেছে।’ আরেকজন লেখেন, ‘এই তো পাওয়া গিয়েছে আমাদের বাসন মেজে রাখার ঝুড়িটা। নিয়ে গিয়ে নীচটা কেটে জামা বানিয়েছে বুড়িটা। তাই তো ভাবি গেল কই।’ আরেকজন আবার লিখলেন, ‘উরফির ছোট বোন বরফি।’ একটি কমেন্টে লেখা হয়েছে, ‘বুড়ো বয়সে কচি সাজ’।

মনামী ঘোষ ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও, সিনেমা-সিরিজেও ছাপ ফেলেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে বেলাশেষে এবং বেলাশুরু, পদাতিক, ভূতের ভবিষ্যৎ। মাত্র ১৭ বছর বয়সে 'সাত কহোঁ' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। 'বিন্নি ধানের খই', 'এক আকাশের নিচে' এবং 'ইরাবতীর চুপকথা'-র মাধ্যমে পৌঁছে যান ঘরে ঘরে। আইলো উমা বাড়িতে, কল্কি, ভিটামিন এম-এর মতো মিউজিক অ্যালবামেও দেখা গিয়েছে মনামীকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More