বিগ বস বাংলায় টাস্ক চলাকালীন মেয়ের মুখে-হাতে-পিঠে বল দিয়ে সজোরে আক্রমণ জীতুর! ‘ও একটা খুনী’, কট্টর সমালোচনা মনামীর মায়ের
এর আগে ঘোড়া টাস্কেও মনামীকে ঘোড়া থেকে ফেলে দিয়ে টেনে হিঁচড়ে বেশ খানিকটা নিয়ে আসতে দেখা গিয়েছিল জীতুকে। আর এবারে বল দিয়ে আক্রমণ। জীতু কমলের সমালোচনায় মুখর হলেন মনামী ঘোষের মা।
বুধবার বিগ বস বাংলার এপিসোডে জীতু কমল বনাম মনামী ঘোষের লড়াই নজর কাড়ে নেটপাড়ার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। এমনকী, জীতুকে ঘিরে ভোভে ফুঁসছে মনামীর ভক্তরা। এর আগে ঘোড়া টাস্কেও মনামীকে ঘোড়া থেকে ফেলে দিয়ে টেনে হিঁচড়ে বেশ খানিকটা নিয়ে আসতে দেখা গিয়েছিল জীতুকে। আর এবারে একটি টাস্ক চলাকালীন জীতু বারবার মনামী ঘোষের হাত, পিঠ ও মুখ লক্ষ্য করে সজোরে বল ছুঁড়ে আঘাত করতে থাকে।

আর এবারে এই ঘটনা নিয়ে মুখ খুললেন মনামী ঘোষের মা। সংবাদমাধ্যমের সামনে তিনি সরাসরি জীতুকে ‘খুনি’ বলে আক্রমণ করলেন। মনামীর মাকে বলতে শোনা যায়, ‘পিরামিডকে ভাঙতে হত। সবাই তাই করছে। ও কী করছে! চোখ মুখ দেখলেই বুঝতে পারবে একটা সাংঘাতিক কিছু চলছে মাথায়। ঘামছে, নিঃশ্বাস নিচ্ছে, খেয়ে ফেলবে যেন। মনামীকে মেরে ফেলবে। যেমন পারছে তেমন করে বল ছুঁড়ছে। মুখে, কপালে, হাতে, পিঠে লাগছে। ও চিৎকার করে উঠছে। কিন্তু এটা তো খেলা। খেলা ছেড়ে তো আসতে পারে না। অনেক কষ্টে খেলাটা শেষ করেছে। খুব বাজে ছেলে, একটা খুনী ছেলে। মনে হচ্ছে কোথা থেকে খুন করে এসেছে। এসে মনামীকে টার্গেট করছে।’
এদিকে নেটপাড়ার একাংশও জীতুকেই দোষী ঠাওড়েছে। অভিনেতার এক্সট্রিম মেল ইগো ও বিকৃত মানসিকতার সমালোচনা হচ্ছে। ফের একবার উসকে উঠেছে জীতুকে ঘিরে থাকা পুরনো বিতর্কগুলি। জীতু কমলের সঙ্গে সবচেয়ে বড় বিবাদটি হয় তাঁর প্রধান সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। এমনকী, চিরদিনই তুমি যে আমার-এর সেটে দিতিপ্রিয়ার জায়গায় যে অভিনেত্রী শিরিন পালকে আনা হয়, তাঁর সঙ্গেও বিবাদের খবর সামনে এসেছিল। এর আগে প্রবীণ অভিনেত্রী মানসী সিনহাও জীতু কমলের আচরণ ও খামখেয়ালিপনা নিয়ে সরব হয়েছিলেন।
এমনকী, মনামীর প্রতি জীতুর এই আক্রমণ নজর এড়ায়নি ঘরের বাদবাকি সদস্যদের। বিশেষ করে নিরঞ্জন মণ্ডল ও নন্দিনী দত্তের। দুজনকে টাস্ক শেষে দীর্ঘসময় এই নিয়ে কথাও বলতে দেখা যায়। এমনকী, নিরঞ্জন বলেন তিনি অপেক্ষায় আছেন উইকেন্ডে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলেন জীতুকে তা দেখার।
এর আগে খানিক এভাবেই ‘হাত ধুয়ে’ দুর্নিবার সাহা-র পিছনে পরে থাকতে দেখা গিয়েছিল জীতু কমলকে। শুধু তাই নয়, সৃজলা-দুর্নিবারকে দূরে করার পিছনেও ছিলেন জীতুই। ক্রমাগত বাক্যবাণে জর্জরিত করেছেন অভিনেতা। প্রশ্ন উঠছে, এসবই কি শুধুই বিগ বস বাংলা-র জন্য স্ট্র্যাটেজি নাকি আসলেই জীতু এরকমই মানুষ!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


