Mandakini:‘ওটা ব্রেস্টফ্রিডিং ছিল না…’, রাম তেরি গঙ্গা মৈলির বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন মন্দাকিনী

মাত্র ১৬ বছরের মন্দাকিনীকে দিয়ে অর্ধ-নগ্ন দৃশ্যে অভিনয় করিয়ে বিতর্কে জড়ান পরিচালক রাজ কাপুর। তবে অভিনেত্রী জানান, তিনি ওয়াকিবহাল ছিলেন গোটা দৃশ্য়টি নিয়ে। 

Published on: Sep 19, 2026, 09:00:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজ কাপুরের কালজয়ী ছবি ‘রাম তেরি গঙ্গা মৈলী’ (Ram Teri Ganga Maili)। কিন্তু ছবির সাফল্যের থেকেও আজও দর্শক মনে বেশি তাজা সেই বিতর্কিত দুটি দৃশ্য—একটি সাদা পাতলা শাড়িতে ঝরনার নিচে স্নান, আর অন্যটি খোলামেলাভাবে সন্তানকে ব্রেস্টফিডিং (স্তন্যপান) করানোর দৃশ্য!

‘ওটা ব্রেস্টফ্রিডিং ছিল না…’, রাম তেরি গঙ্গা মৈলির বিতর্কিত দৃশ্য নিয়ে মন্দাকিনী
‘ওটা ব্রেস্টফ্রিডিং ছিল না…’, রাম তেরি গঙ্গা মৈলির বিতর্কিত দৃশ্য নিয়ে মন্দাকিনী

মাত্র ১৬ বছর বয়সে কীভাবে পর্দায় এত বড় সাহসী ও স্পর্শকাতর দৃশ্য শুট করেছিলেন? বছরের পর বছর পার করে সেই আইকনিক ব্রেস্টফিডিং দৃশ্যটি নিয়ে এবার অকপট প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী মন্দাকিনী।

‘কোনো অশালীনতা ছিল না, তা ছিল মাতৃত্বের বিশুদ্ধতা’

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, সেই সময়ে ব্রেস্টফিডিং দৃশ্যটি নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হলেও পরিচালক রাজ কাপুরের দৃষ্টিভঙ্গি ছিল একদম পরিষ্কার ও শৈল্পিক। বিতর্কিত এই দৃশ্যটির শুটিং অভিজ্ঞতা তুলে ধরে মন্দাকিনী বলেন: পর্দায় দৃশ্যটি যতটা বাস্তব ও খোলামেলা মনে হয়েছিল, বাস্তবে কিন্তু তা ছিল না। অভিনেত্রীর কথায়, দৃশ্যটি শুট করার জন্য বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছিল, যাতে কোনও অশালীনতা না থাকে। সঞ্চালক প্রশ্ন করেন, ওটা কি ভিএফএক্স দ্বারা নির্মিত বা কোনও বডি ডবল ব্যবহৃত হয়েছিল। তাতে মন্দাকিনী জানান, ‘না’। অভিনেত্রী নিজেই ওই শট দেন। তাঁর কথায়, তিনি লো-নেকনলাইনের পোশাক পরেছিলেন। এবং শিশুটিকে এমনভাবে তাঁর বুকের কাছে ধরে রেখেছিলেন যাতে শটটি বাস্তবসম্মতভাবে নেওয়া যেতে পারে। তিনি বলেন, ‘আমি বাচ্চাটাকে বুকের কাছে টেনে ধরেছিলাম। আমি জানতাম উনি (রাজ কাপুর) কীভাবে দৃশ্যটাকে তুলে ধরছেন। ওটা তো ব্রেস্ট ফিডিং ছিল না। বারবার এক্সপ্লেন করতে ভালো লাগে না। তাহলে মনে হয় ক্লারিফিকেশন দিচ্ছি।’

রাজ কাপুর এই দৃশ্যটিকে কোনো যৌন উদ্দীপক বা কুরুচিকর কোণ থেকে দেখেননি। একজন মায়ের সন্তানের প্রতি বাৎসল্য ও মাতৃত্বের পরম রূপ ফুটিয়ে তোলাই ছিল তাঁর মূল উদ্দেশ্য।

‘আজকের দিনে এই দৃশ্য করা অসম্ভব!’

১৬ বছর বয়সে এমন একটি বৈপ্লবিক চরিত্রে অভিনয় করে তৎকালীন সমাজ ও সেন্সর বোর্ডের তরজা সামলানো সহজ ছিল না। মন্দাকিনী জানান, সেই সময়ে সমাজ এতটা ট্রোলিং-নির্ভর ছিল না বলেই চিত্রনাট্যের প্রয়োজনে রাজ কাপুরের মতো কিংবদন্তির নির্দেশনায় এমন দৃশ্য করা সম্ভব হয়েছিল।

আজকের সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে যদি কোনও ১৬ বা ১৭ বছরের তরুণীকে দিয়ে এমন ব্রেস্টফিডিং দৃশ্য শুট করানো হতো, তবে তা হয়তো বিশাল আইনি ও সামাজিক বিতর্কের রূপ নিত। তবে বিতর্ক সত্ত্বেও, রাজ কাপুরের জহুরি চোখ আর মন্দাকিনীর সেই সাহসী অভিনয়ে ‘রাম তেরি গঙ্গা মৈলী’-র ওই দৃশ্যটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরকালের জন্য এক চর্চিত অধ্যায় হয়ে রয়ে গিয়েছে!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More