প্রথম দিনেই নিরঞ্জন ভুল উত্তর দিয়েছিল, বিগ বস দেখে যা বললেন মানবী বন্দোপাধ্যায়

মানবী মুখোপাধ্যায়, প্রথম ট্রান্সজেন্ডার কলেজ অধ্যক্ষ হওয়ার সুবাদে তিনি সুপরিচিত। বরাবরই স্পষ্টবাদী তিনি। নিজের কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন মানবী। এবার বিগবস নিয়েও খোলামেলা কথা বললেন তিনি। কথা বললেন অন্যতম প্রতিযোগী নিরঞ্জন মন্ডলকে নিয়ে।

Published on: Sep 6, 2026, 17:01:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মানবী মুখোপাধ্যায়, প্রথম ট্রান্সজেন্ডার কলেজ অধ্যক্ষ হওয়ার সুবাদে তিনি সুপরিচিত। বরাবরই স্পষ্টবাদী তিনি। নিজের কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন মানবী। এবার বিগবস নিয়েও খোলামেলা কথা বললেন তিনি। কথা বললেন অন্যতম প্রতিযোগী নিরঞ্জন মন্ডলকে নিয়ে।

প্রথম দিনেই নিরঞ্জন ভুল উত্তর দিয়েছিল
প্রথম দিনেই নিরঞ্জন ভুল উত্তর দিয়েছিল

মানবী মনে করেন, বিগ বসে যেদিন প্রথম নিরঞ্জন এসেছিলেন, সেদিনই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে যা বলেছিলেন তা সম্পূর্ণ ভুল। সে বলেছিল, কেউ আসল নিরঞ্জনকে চেনেই না। নিরঞ্জনকে ‘নরম পুরুষ’ বলে অভিহিত করে তিনি লেখেন, রামচন্দ্র থেকে যুধিষ্ঠির সকলেই কিন্তু নরম পুরুষ ছিলেন। দেবতা চিরকালই নরম হন। কিন্তু এটা মানুষ মনে করে না। মানুষের কাছে নারী মানেই নরম আর পুরুষ মানেই কঠিন।

জয়িতার নাম উল্লেখ না করেই তিনি লেখেন, বিগ বসে এক মহিলা প্রতিযোগীকে নিরঞ্জনকে ওই রকম স্বভাবের পুরুষ বলে অপমান করতে দেখা গেল। এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে লেখালেখি শুরু হয়ে গেল। ও মেয়েলি পুরুষ না সমকামী? কিন্তু পৃথিবীতে ৯৯.৯ শতাংশ মানুষ অঘোষিত সমকামী। কিন্তু সেটা মানুষ বুঝতে চায় না।

নিরঞ্জন সম্পর্কে তিনি আরও লেখেন, ছেলেটি অল্প বয়সেই কোনও সমকামীর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। যদি এটা না হতো তাহলে হয়তো অন্য খাতে বইতে পারতো তার জীবন। এই পর্যন্ত অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে। যে কষ্ট ও করেছে সেটা কেউ ভাবতেও পারবে না। ভগবানের আশীর্বাদে ও সবকিছু কাটিয়ে উঠতে পেরেছে অনেকে আত্মহত্যাও করে নেয় এই কষ্টে। কারোর অসহায়ত্বের পাশে না দাঁড়ানো গেলেও তাকে এইভাবে কষ্ট দেওয়ার কোনও মানেই নেই বলে মনে করেন মানবী।