Manosi Sengupta: এক বছরের ছেলে কোলে ডিভোর্স, তারে ধরি ধরি টিমের সঙ্গে জন্মদিনে পার্টি মুডে মানসী, নেই শুধু পল্লবী!

ডিভোর্স ভুলে পার্টি মুডে মানসী। জন্মদিন সেলিব্রেট করলেন তারে ধরি ধরি পরিবারের সাথে। 

Published on: Jul 1, 2026, 21:42:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগত কয়েক মাস ধরে টলিপাড়ার আলোচনার শীর্ষে থাকা নাম হলো অভিনেত্রী মানসী সেনগুপ্ত । বাংলা টেলিভিশনের পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা এবং বড়সড় পরিবর্তনের মাঝেই নিজের জন্মদিন সহ-অভিনেতা ও বন্ধুদের সঙ্গে জমকালোভাবে উদযাপন করলেন অভিনেত্রী।

এক বছরের ছেলে কোলে ডিভোর্স, তারে ধরি ধরি টিমের সঙ্গে জন্মদিনে পার্টি মুডে মানসী
এক বছরের ছেলে কোলে ডিভোর্স, তারে ধরি ধরি টিমের সঙ্গে জন্মদিনে পার্টি মুডে মানসী

‘তারে ধরি ধরি’-র পুরো টিমের সঙ্গে চুটিয়ে পার্টি করার একঝাঁক রঙিন ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিশেষ উদযাপনে মানসীর সহকর্মী তথা তারে ধরি ধরি সিরিয়ালের নায়িকা পল্লবী শর্মাকে কিন্তু কোথাও দেখা যায়নি।

‘তারে ধরি ধরি’ টিমের সাথে বার্থডে ব্যাশ, হাজির তনুশ্রী-অস্মিতারা

অস্মিতার শেয়ার করা ছবির অ্যালবামে দেখা যাচ্ছে, জন্মদিনের এই পার্টিতে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ‘বাবুউউ-র মা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। এছাড়াও ফ্রেম ভাগ করে নিয়েছেন অস্মিতা মুখোপাধ্যায়, তনুশ্রী ভট্টাচার্য এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের মতো টেলিভিশনের চেনা মুখের দল।

কালো পোশাকে মানসীকে বরাবরের মতোই গ্ল্যামারাস লাগছিল, অন্যদিকে ওঁর বান্ধবীরাও ওয়েস্টার্ন লুকে পার্টিতে নজর কেড়েছেন। তবে মানসীর ঘনিষ্ঠ বন্ধু পল্লবী শর্মার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মনে কিছুটা কৌতুহল তৈরি হলেও, বাকি বন্ধুদের ভালোবাসায় জন্মদিনের রাতটি যে জমজমাট ছিল, তা ছবিগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়।

অস্মিতা ‘ডিভা’ মানসীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন-'শুভ জন্মদিন, আমার ক্রাইম পার্টনার,খুব মজা করে থাকো..আরও ভালো কাজ করো, জীবন এ সব উইশ পূরণ হোক, লাভ ইউ'।

বিচ্ছেদের ঘোষণা ও দুই সন্তানকে আগলে লড়াই

পেশাগত জীবনের সাফল্যের পাশাপাশি গত কয়েক মাস ধরে মানসীর ব্যক্তিগত জীবন সংবাদ শিরোনামে রয়েছে। কোল আলো করে দ্বিতীয় সন্তান (পুত্র) আসার এক বছর পার হতে না হতেই স্বামী শৌনক চক্রবর্তীর সঙ্গে নিজের বৈবাহিক বিচ্ছেদের কথা ঘোষণা করেন মানসী। এটি ওঁর জীবনের একটি কঠিন অধ্যায় হলেও, একা হাতে দুই সন্তানকে আগলে রেখে নিজের জীবন ও ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

কোটি টাকা খরচ করে নতুন বিলাসবহুল বাড়ি

জীবনের এই কঠিন পরিস্থিতিতেও মানসী প্রমাণ করেছেন যে তিনি একাধারে একজন লড়াকু মা এবং সফল অভিনেত্রী। বিচ্ছেদের দুঃখকে পাশে সরিয়ে রেখে সম্প্রতি কয়েক কোটি টাকা খরচ করে নিজের স্বপ্নের নতুন বাড়িও বানিয়েছেন মানসী। নিজের স্বাধীন জীবন এবং দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই ওঁর এই নতুন পথচলা। আর সেই নতুন জীবনের সূচনা লগ্নে জন্মদিনের এই আনন্দঘন মুহূর্ত ওঁর মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More