নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং তারপর নতুন বাড়ি কেনা, এই সবকিছু সোশ্যাল মিডিয়ায় জানাতেই বারবার কটাক্ষের শিকার হয়েছেন মানসী সেনগুপ্ত। 

Published on: Jul 19, 2026, 20:12:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং তারপর নতুন বাড়ি কেনা, এই সবকিছু সোশ্যাল মিডিয়ায় জানাতেই বারবার কটাক্ষের শিকার হয়েছেন মানসী সেনগুপ্ত। বাড়ি কেনার টাকা তিনি কোথায় পেলেন অথবা এই জন্যই হয়তো স্বামী ছেড়ে দিয়েছেন, এমন অনেক কথার সম্মুখীন হতে হয় মানসীকে, যদিও প্রতিটি কটাক্ষের সঠিক জবাব দিতে পিছপা হননি অভিনেত্রী।

নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?
নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

কিন্তু এবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘আমি কি মানসিকভাবে অসুস্থ?’ প্রথমে ক্যাপশন দেখেই সকলে ভয় পেয়ে যান। আবার কি হল অভিনেত্রীর সঙ্গে? সবকিছু সামলে কি তিনি এতটাই ভারাক্রান্ত যে নিজেকে মানসিক রোগীর সঙ্গে তুলনা করছেন তিনি?

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

না, ব্যাপারটা একদমই সেটা নয়। আসলে মানসী কি বলতে চেয়েছেন সেটা বোঝা যাবে যদি ভিডিওটা পুরোটা দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি গাড়িতে বসে রয়েছেন এবং তাড়াতাড়ি পাশে রয়েছে একাধিক গাছ। বোঝাই যাচ্ছে তিনি কোনও নার্সারি থেকে এই ছোট বড় গাছগুলি কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন।

নেশা অনেক রকমের হয়, কারও বইয়ের নেশা হয় কারও আবার ঘরের জিনিস কেনার নেশা। যারা বিভিন্ন নেশায় আক্রান্ত তারাই একমাত্র জানেন যে এই নেশা থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। অনেক সময় হাতে টাকা না থাকলেও শুধুমাত্র নেশার জন্য অনেকে বন্ধুদের থেকে ধার করে হলেও বই বা অন্য কিছু কিনে বাড়ি নিয়ে যান।

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

যদিও এক্ষেত্রে ব্যাপারটা কি অন্যরকম কারণ টাকা নেই এমন ব্যাপারটা একেবারেই যায় না মানসীর সঙ্গে, বরং তিনি নিজের কাজের সময়ের থাকে টুক করে বাড়ির জন্য বেশ কয়েকটা ছোট বড় গাছ নিয়ে নিয়েছেন। তবে গাছ যেহেতু একটি প্রাণ তাই গাছকে যত্ন করে না রাখলে হয় না। সংসার এবং কাজ সামলে গাছের যত্ন নেওয়া একটা গুরুদায়িত্ব কিন্তু সবকিছু জেনেও শুধুমাত্র গাছ কেনার এতটাই নেশা মানসীর যে তিনি নিজেকে একেবারেই ধরে রাখতে পারেন না।

তাই ভিডিওর মাঝে তিনি বলেই ফেলেন, 'আমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি? কারণ নিজেকে একেবারেই ধরে রাখতে পারছি না আমি। গাছ দেখলেই কিনে নিচ্ছি।’ মানসীর এই ভিডিওতে কমেন্ট করে মজার ছলে দীপঙ্কর লিখেছেন, ‘হয়ে যাচ্ছে না। আগে থেকেই ছিল, তুই বুঝতে একটু লেট করেছিস। যাইহোক ওষুধগুলো টাইমলি খাস।’