Prosenjit-Arpita: 'অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি!’ তৃতীয় স্ত্রীকে নিয়ে প্রসেনজিতের অকপট স্বীকারোক্তি

পরপর দু-বার বিয়ে ভাঙার যন্ত্রণা সয়েছেন প্রসেনজিৎ। সহ-অভিনেত্রী অর্পিতা পালকে ২০০২ সালে বিয়ে করেন তারকা। তাঁদের দাম্পত্যের বয়স ২৪ বছর। 

Published on: Nov 3, 2026, 19:31:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ব্যক্তিগত জীবন ও একাধিক বিবাহবিচ্ছেদ নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)-র জীবনে। প্রথম স্ত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিচ্ছেদের পর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পাল-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিগত দুই দশক ধরে এই তারকা দম্পতির সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রটলেও পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁরা।

'অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি!’ তৃতীয় স্ত্রীকে নিয়ে প্রসেনজিতের অকপট স্বীকারোক্তি
'অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি!’ তৃতীয় স্ত্রীকে নিয়ে প্রসেনজিতের অকপট স্বীকারোক্তি

ছেলে মিশুক (তৃষাণজিৎ)-কে ঘিরে অর্পিতা-প্রসেনজিতের জগত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পিতাকে নিয়ে আবেগঘন মন্তব্য করলেন প্রসেনজিৎ। আনন্দবাজার ডট কমের একটি বিশেষ আড্ডায় নিজের দাম্পত্য জীবন ও স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের প্রতি নিজের গভীর অনুভূতির কথা শেয়ার করে নেন অভিনেতা।

‘অর্পিতাকে সম্মান করি, ও সহ্য করে থেকে গেছে’

আড্ডার মাঝে নিজের অতীতের বৈবাহিক টানাপোড়েনের কথা স্মরণ করে প্রসেনজিৎ খোলাখুলি স্বীকার করেন যে, তাঁর জীবনযাত্রাকে সহ্য করে এতদিন পাশে টিকে থাকা কোনো সহজ কাজ ছিল না।

প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী— ওকে রেসপেক্ট (সম্মান) করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে আছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

ব্যক্তিগত জীবনের ভাঙাগড়ার ইতিহাস:

প্রসেনজিতের ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই টলিউড নেটপাড়ায় বহু চর্চিত বিষয়। ১৯৯২ সালে অভিনেত্রী তথা ছেলেবেলার বন্ধু দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তিন বছরের মধ্যে সেই বিয়ে ভেঙে যায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে তাঁর দ্বিতীয় বিবাহও স্থায়িত্ব পায়নি। অপর্ণার সঙ্গে প্রসেনজিতের এক কন্যাসন্তান রয়েছে, যার নাম প্রেরণা। বিদেশে থাকেন প্রসেনজিৎ-এর প্রাক্তন স্ত্রী-কন্যা। প্রেরণা একজন আইনজীবী। মেয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই, অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা।

প্রসেনজিতের এমন সতস্ফূর্ত এবং কৌতুকপূর্ণ স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে নেটিজেন ও অনুরাগী মহলকে বেশ সাড়া ফেলে দিয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More