Sohini-Ranajoy-Shyamoupti: একফ্রেমে রণজয়ের প্রাক্তন আর বর্তমান! শ্যামৌপ্তি-সোহিনীর সাথে এক ছাদের তলায় নায়কও
অতীতের তিক্ততা, ভাঙা সম্পর্কের যন্ত্রণা ভুলে এক ছাদের নীচে সোহিনী-রণজয়। নায়কের সঙ্গী তাঁর স্ত্রী শ্যামৌপ্তি। বরের প্রাক্তনের সঙ্গে ছবি তুললেন শ্যামৌপ্তি মুদলি।
টলিউডের মোস্ট টকড-অফ সম্পর্কগুলোর সমীকরণ যে কতটা পরিণত হতে পারে, তার এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল গত রবিবার রবীন্দ্রসদনে। আর্টিস্ট ফোরামের বিশেষ আয়োজন ‘শ্রদ্ধাঞ্জলি’-র মঞ্চে বসেছিল চাঁদের হাট। টলিপাড়ার প্রবীণ থেকে নবীন— ভিন্ন ভিন্ন প্রজন্মের শিল্পীরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তবে সমস্ত লাইমলাইট কেড়ে নিল গ্রিনরুমের একটি বিশেষ মুহূর্ত। যেখানে একই ফ্রেমে হাসিমুখে ধরা দিলেন অভিনেতা রণজয় বিষ্ণুর প্রাক্তন ও বর্তমান!

অতীতের সমস্ত তিক্ততা ভুলে একফ্রেমে ক্যামেরাবন্দী হলেন রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারএবং রণজয়ের বর্তমান স্ত্রী শ্যামৌপ্তি মুদলি।
এক ছাদের তলায় তারকা মেলা
রবিবার রবীন্দ্রসদনে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে টলিপাড়ার বহু প্রথম সারির তারকা উপস্থিত ছিলেন। সেই আমন্ত্রিতদের তালিকাতেই ছিলেন অন্তঃসত্ত্বা সোহিনী সরকার। যদিও দেখা মেলেনি সোহিনীর স্বামী তথা সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায়ের। অন্যদিকে, এই একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। টলিপাড়ার দুই পরিচিত মুখ— রণজয়ের অতীত এবং বর্তমান একই ছাদের তলায় আসায় স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছিল ব্যাকস্টেজে।
যাবতীয় জল্পনায় জল ঢেলে একফ্রেমে সোহিনী-শ্যামৌপ্তি!
তবে নেটিজেনদের সমস্ত গসিপ ও জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এক অভূতপূর্ব সৌজন্য দেখালেন দুই অভিনেত্রী। অনুষ্ঠানের ফাঁকে গ্রিনরুমে অন্যান্য তারকাদের সাথে আড্ডার মাঝেই একফ্রেমে পোজ দিলেন সোহিনী ও শ্যামৌপ্তি।

গ্রিনরুমের সেই বিশেষ গ্রুপ ছবিতে (ছবির বাঁ-দিক থেকে দ্বিতীয়) বেগুনি রঙের জমকালো শাড়িতে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রণজয়ের বর্তমান স্ত্রী শ্যামৌপ্তিকে। আর একই ছবিতে লালচে মেরুণ শাড়িতে আভিজাত্য ছড়াচ্ছেন সোহিনী সরকার। এই দুই কন্যে যেভাবে ক্যামেরার মুখোমুখি হলেন, তা ওনাদের মানসিক পরিপক্কতাকেই প্রমাণ করে। ছবিতে দেখা মিলল তুলিকা বসু, স্বাগতা মুখোপাধ্য়ায়, ঋদ্ধিমা ঘোষ-সহ সোনালি-ভাস্বর-অনুষাদের।
প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার এই মেলবন্ধনের ছবি সামনে আসতেই প্রশংসার ঝড় উঠেছে। কোনো রকম কাদা ছোঁড়াছুঁড়ি বা মুখ দেখাদেখি বন্ধ না করে, প্রফেশনাল জগতের একটা অনুষ্ঠানে এসে যেভাবে রণজয়ের প্রাক্তন ও বর্তমান একে অপরকে সহজভাবে গ্রহণ করেছেন— সেই রিল্যাক্সড মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ দর্শকেরা। ভক্তদের মতে, আধুনিক যুগের এই পরিণত সমীকরণ সত্যিই প্রশংসনীয়।
এদিন মঞ্চে একসঙ্গে ধীমান চক্রবর্তীকে সম্মাননা জানান নবদম্পতি রণজয়-শ্যামৌপ্তি। সেই গর্বের মুহূর্ত নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে রণজয় লেখেন- ‘ধীমান জেঠু ... ছোট থেকে দেখে এসেছি, কত ছবি , কত টেলিফিল্ম.. আজও কি মিষ্টি একটা মনুষ ... আপনাকে সম্মানিত করতে পেরে ,আমরা সম্মানিত বোধ করছি।।।। প্রণাম নেবেন’।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


