সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

শমীক রায় পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’, মুক্তি পাবে আগামী ২৮ আগস্ট। ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার এবং সোহম মজুমদার। 

Published on: Aug 25, 2026, 19:35:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শমীক রায় পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’, মুক্তি পাবে আগামী ২৮ অগস্ট। ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার এবং সোহম মজুমদার। সন্তান নিখোঁজ হয়ে যাওয়ার নেপথ্যে তৈরি হওয়া এই গল্পের মধ্যে রয়েছে এমন কিছু টুইস্ট যা সকলকে অবাক করে দেবে। এই গোটা ছবিটি এক পুলিশ অফিস, তাঁর স্ত্রী এবং এক আধ্যাত্মিক সাধককে ঘিরে তৈরি করা হয়েছে।

সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা
সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা

ট্রেলার প্রসঙ্গে

প্রিয়াঙ্কা ও সোহমের চরিত্রের সন্তান একদিন আচমকা নিখোঁজ হয়ে যায়। যেহেতু স্বামী পুলিশ তাই প্রথমে পুলিশি কায়দায় ছেলেকে খুঁজে আনার চেষ্টা করা হয় প্রাণপণ। কিন্তু যত দিন যায় তত পুলিশের উপর বিশ্বাস কমতে থাকে প্রিয়াঙ্কার। নিজের সন্তানকে ফিরিয়ে আনার জন্য সে এক সাধকের দ্বারস্থ হয়।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

এমন এক সাধক যিনি মৃত মানুষের সঙ্গে কথা বলেন। কিন্তু সত্যিই কি তিনি কথা বলেন মৃত মানুষের সঙ্গে? পুনর্জন্ম বলে সত্যি কি কিছু আছে? তিনি কি সত্যি কোনও অলৌকিক ক্ষমতার অধিকারী? প্রশ্ন রয়েছে অনেক কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায় না।

ট্রেলারের একটি অংশ দেখতে পাওয়া যায় ওই সাধককে গ্রেফতার করে সোহমের চরিত্র অর্থাৎ প্রিয়াঙ্কার চরিত্রের স্বামী। সাধক গ্রেপ্তার হতেই আরও বেশি রেগে যায় প্রিয়াঙ্কার চরিত্রটি। তাহলে কি সে নিজের ছেলেকে ফিরে পাবে না? ছেলে কি এমন কোন জায়গায় চলে গিয়েছে, যেখান থেকে আর ফিরে আসা যায় না? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ছবিটি মুক্তি পেলে।

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

ছবিতে প্রিয়াঙ্কা এবং সোহম ছাড়া অভিনয় করেছেন সনৎ চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলর, পরান বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, শুভ্রজিৎ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মজুমদার, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়, অলোক সান্যাল, রানা বসু ঠাকুর এবং পিঙ্কল নন্দী, সন্দীপ ভট্টাচার্য আর অনুক্তা ঘোষাল।