‘হেরে গেলেও চেয়ার ছাড়ব না..’, দেবের দাদাগিরিতে ময়ূখ! কিশোরী গানের স্টেপ শিখলেন নায়কের কাছে

দাদাগিরির পিচে সোজা হাতে ছক্কা হাঁকাচ্ছেন দেব। এবার তাঁর পিচে ব্যাচ করতে হাজির বন্ধু ময়ূখ রঞ্জন ঘোষ। কিশোরী গানের হুক স্টেপ শেখালেন দেব। 

Published on: Sep 25, 2026, 22:00:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সংবাদের পিচ ছেড়ে এবার ডান্স ফ্লোরে 'দাদাগিরি' করতে হাজির ময়ূখ রঞ্জন ঘোষ (Mayukh Ranjan Ghosh)! জাঁকজমকপূর্ণ রিয়েলিটি শো 'দাদাগিরি'-র মঞ্চে ‘প্রাক্তন’ নিউজ অ্যাঙ্কর, সুপারস্টার দেব (Dev)-এর মুখোমুখি হয়ে সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি!

‘হেরে গেলেও চেয়ার ছাড়ব না..’, দেবের দাদাগিরিতে ময়ূখ! কিশোরী গানের স্টেপ শিখলেন নায়কের কাছে
‘হেরে গেলেও চেয়ার ছাড়ব না..’, দেবের দাদাগিরিতে ময়ূখ! কিশোরী গানের স্টেপ শিখলেন নায়কের কাছে

এতদিন সাংবাদিক ময়ূখের প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেব। এদিন পালটা প্রশ্ন করার পালা।

‘হেরে গেলেও সিট ছাড়বো না!’— দেব ও ময়ূখের চোখ ধাঁধানো কেমিস্ট্রি:

পেশাদার সম্পর্কের বাইরে দেব ও ময়ূখের বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। প্রোমোতে দেখা যাচ্ছে, লাল জ্যাকেটে মঞ্চে ঢুকেই ময়ূখকে দেব বলেন- ‘আজকে এই মঞ্চে আমিও চোখে চোখ রেখে প্রশ্ন করবো!’ উলটো দিক থেকে জবাব আসে, ‘মিনমিন করে নয় কিন্তু, আর হেরে গেলেও আমি নিজের সিট ছাড়বো না!’ ময়ূখের এই 'সিট না ছাড়ার' হুংকার শুনে হেসে আকুল সঞ্চালক দেব! দেবও ছাড়ার পাত্র নন, রাজকীয় ঢাঙে উত্তর দিয়ে বলেন, ‘এই কারণেই আমরা এখানে কোনো চেয়ার রাখি না!’ ময়ূখের পাশাপাশি প্রতিযোগী হিসাবে হাজির কুণাল বোস, অন্তরা মিত্র, নিকিতা গান্ধীরা।

চোখে চোখ রেখে নাচ

অন্তরা-নিকিতার গানে জমজমাট ফ্লোর!শুধু কথার লড়াই নয়, বিনোদনের পারদ চড়ল আরও একধাপ যখন সংগীতশিল্পী অন্তরা মিত্র (Antara Mitra) ও নিকিতা গান্ধী (Nikita Gandhi)-র সুরেলা গানে পা মেলালেন দেব ও ময়ূখ! দেবের স্টেপের সঙ্গে তাল মিলিয়ে 'কিশোরী' গানে ময়ূখের ধামাকা নাচ দেখে দেব নিজেই হাততালি দিয়ে ওঠেন। বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথমবার কোনো তারকা সঞ্চালকের সঙ্গে ‘চোখে চোখ রেখে’ এমন মেজাজে নাচতে দেখা গেল নিউজ অ্যাঙ্কর ময়ূখকে!

আগামী শনি ও রবিবার রাত ৯:৩০ টায় জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে 'দাদাগিরি'-র এই ধামাকাদার পর্ব, যেখানে বিতর্কিত ও মজার নানা প্রশ্নের মুখে পড়তে চলেছেন তারকারা

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More