Ankita Chakraborty: ‘মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়…’, দেবালয়কে নিয়ে বিস্ফোরক অঙ্কিতা! মিটুর নতুন ঢেউ টলিপাড়ায়?
টলিউডের অন্দরে আবারও এক মারাত্মক অভিযোগ। এবার কাঠগড়ায় জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্য। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও দেবালয় তাঁর সেই পোস্টটি মুছে দিয়েছেন, কিন্তু বিতর্ক থামার নাম নেই।
স্টুডিয়োপাড়ার ঝকঝকে আলোর আড়ালে কি অন্ধকারই সত্য? টলিউডের নামী পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগে সরব হলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় পরিচালকের একটি পোস্টের নিচে সরাসরি আক্রমণ শানান অঙ্কিতা। তাঁর দাবি, এক পার্টিতে মদ্যপ অবস্থায় পরিচালক তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এবং অশালীনভাবে স্পর্শ করেছেন।

কী ঘটেছিল সেই রাতে?
অঙ্কিতার অভিযোগ অনুযায়ী, একটি ঘরোয়া আড্ডায় নেশাগ্রস্ত অবস্থায় দেবালয় তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন। অভিনেত্রী তাঁর কমেন্টে লেখেন, ‘তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না, মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে চুমু খেতে আসে— তাঁদের কী করে শ্রদ্ধা করি?’ অঙ্কিতার আরও দাবি, এই ঘটনার প্রতিবাদ করায় পরের দিনই বিভিন্ন কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেন পরিচালক। দেবালয় তাঁকে চিনতেও অস্বীকার করেন বলে অভিযোগ অভিনেত্রীর।
পরিচালকের পাল্টা যুক্তি:
অঙ্কিতার এই মন্তব্যের পর দেবালয় তাঁর মূল পোস্টটি মুছে দিলেও বিতর্ক ধামাচাপা পড়েনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে পরিচালক বলেন, 'যিনি মন্তব্য করেছিলেন, তাঁর ব্যাপার। এর থেকে বেশি কিছু বলতে চাই না।”কেন তিনি পোস্টটি মুছলেন? এই প্রশ্নে তাঁর দাবি, বিষয়টি আর প্রাসঙ্গিক ছিল না বলেই তিনি ডিলিট করেছেন।
আইনি পথে অঙ্কিতা?
অঙ্কিতা জানিয়েছেন, তিনি এখনই সবটা প্রকাশ্যে আনতে চান না কারণ তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘যদি অন্যায় না-ই করে থাকেন, তবে পোস্ট মুছলেন কেন?’ আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘তিনি যে কাজটি করেছেন তা কুৎসিত, জঘন্য অপরাধ। কোনও অনুতাপও নেই। এ রকম লোক আরও সাংঘাতিক। এই ধরনের মানুষই অপরাধ করে মেরেও ফেলতে পারে। আমার কথা ছেড়েই দিলাম, আর এক জনের সঙ্গেও যা করেছিলেন! সে তখনও প্রাপ্তবয়স্কও হয়নি। ওটা তো শিশু-হেনস্থা! নোংরা মানুষ বলেই ডিলিট করেছেন পুরো পোস্ট।’
টলিপাড়ায় চাঞ্চল্য:
এর আগে বহুবার টলিউডের কাস্টিং কাউচ এবং যৌন হেনস্থা নিয়ে চর্চা হয়েছে। কিন্তু একজন প্রতিষ্ঠিত পরিচালকের বিরুদ্ধে অঙ্কিতার এই সাহসি বয়ান যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। সহকর্মী থেকে শুরু করে অনুরাগী— সকলেই এখন তাকিয়ে আছেন এই বিতর্কের জল কোন দিকে গড়ায় সেদিকে। গত কয়েক মাস ধরেই অঙ্কিতার ব্যক্তিগত জীবন থেকেছে আলোচনার কেন্দ্রে। প্রতীক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অঙ্কিতা। তবে প্রতীক জানিয়েছেন, আলাদা হয়েছে দুজনের পথ। এবার শারীরিক হেনস্থা নিয়ে বোমা ফাটালেন অঙ্কিতা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


