Tanushree on Nana: ‘শয়তানের মৃত্যু’, এনেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানার মৃত্য়ুর পরও অপমান করতে ছাড়লেন না তনুশ্রী!
২০০৮ সালে এক ছবির শ্যুটিংয়ে নানা পাটেকর তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন, এই অভিযোগ এনেছিলেন তনুশ্রীর। প্রমাণের অভাবে মুম্বই পুলিশ মামলা এগিয়ে নিয়ে না গেলেও দুজনের তিক্ততা কমেনি।
ভারতীয় চলচ্চিত্রে মিটু আন্দোলনের শুরুটা হয়েছিল প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত (Tanushree Dutta)-এর হাত ধরে। প্রয়াত অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনুশ্রী। বৃহস্পতিবার ভোরে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে নানা পাটেকরের প্রয়াণের পর অনুরাগী থেকে শুরু করে সংবাদমাধ্যম— সবার নজরই ছিল তনুশ্রীর প্রতিক্রিয়ার দিকে।

বৃহস্পতিবার সকাল থেকেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ সরব দেখা যায় অভিনেত্রীকে। অবশেষে একটি ভিডিও বার্তার মাধ্যমে ঘটনাটি নিয়ে মুখ খুললেন তিনি।
বিমানবন্দর থেকে ভিডিও বার্তা ও তনুশ্রীর বক্তব্য
একটি ইভেন্টে যোগ দিতে লখনউ যাওয়ার পথে বিমানবন্দরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন তনুশ্রী। সেখানে নানার নাম সরাসরি না উচ্চারণ করলেও পুরো বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খবরটা শুনেছি। আজ আমার কাজের দিন, লখনউতে একটা খুব বড় ইভেন্টের জন্য যাচ্ছি এবং আমি সেখানে মন দিতে চাই। কী অদ্ভুত একটা দিনে সবটা ঘটলো! আমার পুরো দিনের প্ল্যান করা ছিল— লাইভ করা, কনটেন্ট পোস্ট করা... আর এখন আমার চিন্তা হচ্ছে যে বিকেলে সংবাদমাধ্যম হয়তো শুধু ‘ইভিল ডেড’ (Evil Dead)-কে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমি কী ধরণের প্রতিক্রিয়া দেব তা আগে ভেবে নিই, তারপর প্রতিক্রিয়া দেব। তবে হ্যাঁ, পরিবারের প্রতি আমার সমবেদনা রইল কিন্তু…’।
তবে পরিবারকে সমবেদনা জানালেও পুরো বার্তায় নানা পাটেকরের নাম একবারও মুখে আনেননি তিনি।
ঘটনার দিন সকালের পোস্ট
খবরটি প্রকাশ্যে আসার পর থেকে তনুশ্রী একাধিক পোস্ট ও স্টোরি দেন:
সকালে দুর্গা মায়ের একটি প্রার্থনার পাশাপাশি হিন্দিতে লেখা একটি বার্তা পোস্ট করেন, যার বাংলা অর্থ দাঁড়ায়— ‘আমার সাথে একটি সোনালী ছায়া হাঁটে, যা আমি মন্দির থেকে অর্জন করেছি।’
এছাড়াও এদিন বিমানবন্দরে হেঁটে যাওয়া এবং স্যান্ডউইচ খাওয়ার কিছু সেলফি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
তনুশ্রী ও নানার পুরোনো বিবাদ:
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ (Horn Ok Pleasss) ছবির সেটে একটি আইটেম নম্বর শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। ২০১৮ সালে সেই ঘটনা নিয়ে পুনরায় সোচ্চার হয়ে ভারতে মিটু আন্দোলনের জন্ম দেন তিনি। যদিও নানা পাটেকর সবসময় এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছিলেন এবং ২০১৯ সালে প্রমাণের অভাবে মুম্বাই পুলিশ মামলাটিতে বি-সামারি (B-Summary) রিপোর্ট জমা দিয়ে বন্ধ করে দেয়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


