Dharmendra's Daughter: সানি-ববির পথে হেঁটে অভিনয়ে আসেননি, ধর্মেন্দ্রর প্রথমপক্ষের দুই মেয়েকে চেনেন?

৬ সন্তানের পিতা ধর্মেন্দ্র। সানি-ববি, এশা-অহনা পরিচিত মুখ হলেও অভিনেতার প্রথমপক্ষের দুই মেয়ে থাকেন লাইমলাইটের আড়ালে। 

Published on: Nov 24, 2025, 17:51:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সব প্রার্থনা বিফলে গেল। ৯০ ছোঁয়ার দিন কয়েক আগে চলে গেলেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র। দু-সপ্তাহের টানা পড়েন অবশেষে শেষ। চলতি মাসের শুরুতে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পরিবার ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে অভিনেতা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল ছাড়া পেয়ে বাড়িও ফেরেন। কিন্তু সোমবার সকালে আচমকাই ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়ায়। ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যুর খবর সামনে আসে।

সানি-ববির পথে হেঁটে অভিনয়ে আসেননি, ধর্মেন্দ্রর প্রথমপক্ষের দুই মেয়েকে চেনেন?
সানি-ববির পথে হেঁটে অভিনয়ে আসেননি, ধর্মেন্দ্রর প্রথমপক্ষের দুই মেয়েকে চেনেন?

শেষ সময়ে ধর্মেন্দ্র পাশে থেকেছে তাঁর দুই পরিবার। অভিনেতা দুটো বিয়ে। প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। সেই বিয়ের আইনি বৈধতা না থাকলেও আজীবন দুই স্ত্রীর সঙ্গে জুড়ে থেকেছেন অভিনেতা। ১৯৫৪ সালে অভিনয় কেরিয়ার শুরুর অনেক আগে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। এই দম্পতির চার সন্তান রয়েছে- সানি, ববি, বিজেতা এবং অজিতা।

অভিনেতার দুই পুত্র সানি এবং ববি অভিনয় জগতে নিজেদের পরিচিতি গড়েছেন। হেমা এবং ধর্মেন্দ্রর দুই কন্যাও পরিচিত মুখ। এষা দেওল একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন। ছোট মেয়ে অহনাও মায়ের সঙ্গে মঞ্চে নিয়মিত নৃত্য পেশ করতেন। তবে ধর্মেন্দ্র ও প্রকাশের দুই কন্য়ে বিজো এবং অজিতা বরাবর থেকেছেন গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে দূরে।

ধর্মেন্দ্রর বড় মেয়ে বিজেতা দেওল নয়াদিল্লিতে থাকেন। তিনি রাজকমল হোল্ডিংস অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেডের পরিচালক হিসাবে কাজ করেন। বিজেতা ব্যবসায়ী বিবেক গিলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুটি সন্তান রয়েছে- প্রেরনা, যিনি একজন লেখক এবং সম্পাদক, এবং সাহিল।

ধর্মেন্দ্র ছোট মেয়ে অজিতা দেওল তাঁর স্বামীর সাথে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। তিনি চলচ্চিত্র থেকে দূরে একটি ব্যক্তিগত জীবন যাপন করেন। অজিতার দুই মেয়ে রয়েছে- নিকিতা এবং প্রিয়াঙ্কা চৌধুরী, দুজনেই দন্ত চিকিৎসক এবং প্রিয়াঙ্কাও প্রসাধনী বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন। মাঝে গুজব রটেছিল অজিতার সঙ্গে সম্পর্ক নেই বাবার, তবে বছর খানেক আগে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে গিয়েছিলেন ধর্মেন্দ্র। তখন মেয়ের কাছেই গিয়ে ওঠেন। পরবর্তীতে বাবা-মেয়ের মিষ্টি ছবি সোশ্যালে ভাগ করে নেন ববি।

ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে: হেমা মালিনীর প্রেমে পড়েছিলেন বিবাহিত ধর্মেন্দ্র। তাঁদের অন-স্ক্রিন রসায়ন বাস্তবে ফুলে ফেঁপে উঠে। তবে হেমার পরিবার রাজি ছিল না এই সম্পর্কে। জিতেন্দ্রর সঙ্গে বিয়ে ভেঙে ধর্মেন্দ্রর হাত ধরেন হেমা। তবে বাবার জীবদ্দশায় বিয়ে করতে পারেননি। ১৯৮০ সালে বিয়ে করেছিলেন দুজনে। সেই সময়ে অনেক আলোচিত এই বিয়ে। তাঁদের দুই সন্তান এশা ও অহনা।

শেষ সময়ে প্রিয়জনেরা ঘিরে ছিল ধর্মেন্দ্রকে। এদিন শ্মশানে দেখা মিলেছে হেমা মালিনী, এশা দেওল, সানি-ববির। জানা গিয়েছে ধর্মেন্দ্রর মুখাগ্নি করেন বড় ছেলে সানি। তাঁর মৃত্যু হিন্দি সিনেমার এক অপূরণীয় ক্ষতি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More