Ishan Kishan girlfriend: বিশ্বজয়ের রাতে ঈশানকে জাপটে ধরলেন! T20 ফাইনালের গ্যালারিতে কে এই সুন্দরী? চেনেন?
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ভারতের টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের মুকুটে যোগ হলো নতুন পালক। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে গ্ল্যামারের ছটা ছড়ালেন অদিতি হুন্ডিয়া। ভারতীয় ওপেনার ঈশান কিশানের প্রেমিকাকে চিনুন।
রবিবার আমেদাবাদের মাঠ সাক্ষী থাকল এক ইতিহাস গড়ার। নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপুটে জয়। একদিকে জসপ্রীত বুমরাহর বোলিং আর সঞ্জু স্যামসনের ব্যাটের দাপট, অন্যদিকে ২৭ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার ঈশান কিশানের ঝোড়ো ৫০ রান ভারতকে পৌঁছে দেয় এক বিশাল স্কোরে। আর গ্যালারি থেকে লাল টপে সেই ইনিংসকে চিয়ার করছিলেন ঈশানের চর্চিত প্রেমিকা অদিতি হুন্ডিয়া।

মাঠে নেমে ঈশানকে আলিঙ্গন:
ম্যাচ শেষ হতেই জয় উদযাপনে মাঠে নেমে আসেন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা (WAGs)। তেরঙা পতাকা গায়ে জড়ানো ঈশান কিশানকে জড়িয়ে ধরেন অদিতি। সেই মিষ্টি মুহূর্তের ছবি এখন নেটপাড়ায় সুপার ভাইরাল। পাশে অভিষেক শর্মার দিদি কোমলের সঙ্গে বসে পুরো ম্যাচ চিয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। নেটিজেনদের মতে, বিশ্বকাপের এই মঞ্চেই যেন নিজেদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ সেরে ফেললেন এই জুটি।
কে এই অদিতি হুন্ডিয়া?
ঈশান কিশানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন থাকলেও, অদিতির নিজস্ব পরিচয়ও কিন্তু বেশ উজ্জ্বল:
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ: জয়পুরের মেয়ে অদিতি ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। ২০১৮ সালে তিনি ‘মিস ডিভা সুপারন্যাশনাল’ খেতাব জয় করেন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেন।
উদ্যোক্তা ও মডেল: বর্তমানে তিনি কেবল একজন সফল ফ্যাশন মডেলই নন, বরং একজন সফল উদ্যোক্তা। গত কয়েক বছরে তিনি নিজের ফ্যাশন এবং মেকআপ লেবেল লঞ্চ করেছেন।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার: ইনস্টাগ্রামে প্রায় ৩ লক্ষ ৫০ হাজারের বেশি অনুগামীর কাছে তিনি একজন স্টাইল আইকন এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর।
সম্পর্কের নতুন মোড়:
গত কয়েক বছর ধরে তাঁদের একসাথে দেখা গেলেও বিশ্বকাপের মতো বড় আসরে ঈশানের পরিবারের সঙ্গে বসে খেলা দেখা এবং জয়ের পর মাঠে নেমে এসে সরাসরি শুভেচ্ছা জানানো— এই সবকিছুই তাঁদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











