Ghurni Actress Name: 'পরিমণির জেরক্স কপি', জলসার ঘূর্ণি নায়িকাকে ঘিরে শোরগোল, চিনুন কাঁথির কন্যে সপ্তশ্রীকে
Ghurni Actress Name: স্টার জলসার ঘূর্ণিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সপ্তশ্রী নন্দ। প্রথম মেগা নয়, এর আগে ভালোবাসার রং রুট সিরিয়ালে অভিনয় করেছেন সপ্তশ্রী।
ছোটপর্দায় এখন খেলার মাঠের জয়গান। কখনও ফুটবল তো কখনও তিরন্দাজি— এবার সেই তালিকায় যোগ হলো ক্রিকেট। স্টার জলসার আসন্ন মেগা ‘ঘূর্ণি’-তে এক লড়াকু মহিলা ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে সপ্তশ্রী নন্দকে। টেন্ট সিনেমার নতুন মেগায় কে হবেন কুণাল শীলের নায়িকা, সেই নিয়ে চর্চা চলছিল। প্রোমো সামনে আসবার পরও নায়িকা কে? তা নিয়ে চলছে বিস্তর খোঁজ।

চলুন, জেনেনি জলসার আসন্ন মেগা ঘূর্ণি নায়িকার আসল পরিচয়। সিরিয়াল শুরুর আগেই সপ্তশ্রীকে নিয়ে চর্চা তুঙ্গে, কারণ তাঁর চোখের চাহনি আর হাসিতে অনেকেই বাংলাদেশের গ্ল্যামার কুইন পরিমণীর হুবহু মিল খুঁজে পাচ্ছেন।
কে এই সপ্তশ্রী?
সপ্তশ্রী আদতে পূর্ব মেদিনীপুরের কাঁথির মেয়ে। গ্ল্যামার জগতের হাতছানিতে কলকাতায় আসা। এর আগে ‘সান বাংলা’র ‘ভালোবাসার রং রুট’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তবে মেগা ধারাবাহিকে লিড বা মুখ্য চরিত্রে এটাই তাঁর প্রথম কাজ। কাঁথির সাধারণ মেয়ে থেকে স্টার জলসার প্রাইম টাইম হিরোইন হয়ে ওঠা— সপ্তশ্রীর এই সফর এখন অনেকেরই অনুপ্রেরণা।
ক্রিকেট আর সংগ্রামের গল্প
‘ঘূর্ণি’র গল্প আবর্তিত হবে এক সাধারণ পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার জার্নিকে ঘিরে। সামাজিক বাধা আর হাজারো প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসাবে গড়ে তোলবার পরও ব্যর্থতা ঘিরে ধরে তাঁকে। শুধু তাই নয়, বাংলার গর্ব থেকে আচমকাই কলঙ্কে পরিণত হয় ঘূর্ণি। শ্বশুরবাড়ির তরফেও জোটে তিরস্কার। তবে বউয়ের হাত শক্ত করে ধরে কুণাল। কেন দুম করে তাঁর বিরুদ্ধে এত অভিযোগ? কুশপুতুল দহন, পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বাড়িতে চড়াও হওয়া? তার আভাস প্রোমোতে মেলেনি।
সপ্তশ্রী এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রীতিমতো প্র্যাকটিসও করেছেন। তাঁর ‘স্পোর্টি লুকে’র প্রোমো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
পরিমণির সঙ্গে তুলনা
সোশ্যাল মিডিয়ায় সপ্তশ্রীর ছবি আসতেই কমেন্ট বক্স ভরে উঠছে নানা মন্তব্যে। নেটিজেনদের একাংশের দাবি, 'এক ঝলক দেখলে মনে হবে যেন পরিমণি ই ব্যাট হাতে মাঠে নেমেছেন'। মুখের আদল থেকে মিষ্টি হাসি— দুই বাংলার এই দুই সুন্দরীর মধ্যে যে অদ্ভুত সাদৃশ্য রয়েছে, তা মেনে নিচ্ছেন অনেকেই। তবে সপ্তশ্রী নিজে চান নিজের অভিনয়ের গুণেই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিতে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


