‘গোঁফ না থাকলে সে আবার পুরুষ নাকি!’, সলমনকে অপমান বিগ বস প্রতিযোগী আসিফের? শোরগোল নেটপাড়ায়!

‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না!’ বিগ বসের ঘরে মন্তব্য আসিফের, হল সমালোচনা।

Published on: Sep 25, 2026, 16:00:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

'পঞ্চায়েত' (Panchayat) সিরিজ খ্যাত জনপ্রিয় অভিনেতা আসিফ খান (Aasif Khan) ইদানীং 'বিগ বস ২০' (Bigg Boss 20)-এর ঘরে খবরের শিরোনামে রয়েছেন, তবে ইতিবাচক কোনো কারণে নয়! গত 'উইকেন্ড কা ওয়ার'-এ হোস্ট সলমন খানের কাছে ‘বদমেজাজি’ বলে কড়া ধমক খাওয়ার পরেও শুধরাননি আসিফ। এবার পুরুষত্ব এবং গোঁফ নিয়ে তাঁর এক বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া!

‘গোঁফ না থাকলে সে আবার পুরুষ নাকি!’, সলমনকে অপমান বিগ বস প্রতিযোগী আসিফের!
‘গোঁফ না থাকলে সে আবার পুরুষ নাকি!’, সলমনকে অপমান বিগ বস প্রতিযোগী আসিফের!

ক্যাপ্টেন্সি টাস্কে গোঁফ বিতর্ক ও পুরুষত্বের পাঠ!

সম্প্রতি 'বিগ বস'-এর ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন প্রতিযোগী গুল্লু যখন ইয়াং ডিএসএ-কে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে যান, তখন তিনি ইয়াং-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি নিজের টিমের সবার গোঁফের স্টাইল নিজের মতো করিয়ে নিচ্ছেন।

এই কথার জবাবে আসিফ খান নিজের রাজস্থানি সংস্কৃতির অজুহাত দিয়ে বলে বসেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’

সলমন খানকে অপমান? সোচ্চার সহ-প্রতিযোগীরা!

আসিফের এই কথা শোনামাত্রই ফুঁসে ওঠেন ঘরের অন্যান্য সদস্যরা। গুল্লু ও আমান গান্ধী সরাসরি আসিফকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষের গোঁফ থাকে না, এমনকি যার শো-তে (সলমান খন) আসিফ এসেছেন, তাঁর নিজেরও নিয়মিত গোঁফ থাকে না!

অভিনেত্রী মাহী ভিজ আসিফের এমন মনোভাবকে ‘অসুস্থ মানসিকতা’ আখ্যা দিয়ে বলেন, ‘উনি বলছেন আসল পুরুষ নাকি এরকম হয়! আসল পুরুষ কখনো এরকম হিংসুটে আর উগ্র হয় না, আসল পুরুষ পুরো পরিবার ও ঘরকে একসঙ্গে ধরে রাখে।’

সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসছে কটাক্ষ:

আসিফের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নেটপাড়ায় তীব্র ট্রোলিং শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, আসিফ পরোক্ষভাবে শো-এর সঞ্চালক সালমান খানকেই কটু কথা শুনিয়েছেন! অনেকেই কমেন্টে লিখেছেন, 'যে সালমান খানের শো-তে এসেছিস, তাঁর নিজেরই তো গোঁফ নেই! আবার আগামী উইকেন্ড কা ওয়ার-এ ক্লাসে লাল হতে হবে আসিফকে।'

বর্তমানে ইয়াং ডিএসএ ও এশা রিকি এই সপ্তাহের এলিমিনেশনের জন্য মনোনীত হয়েছেন। তবে আসিফের এই পুরুষতান্ত্রিক মন্তব্য আগামী পর্বে বড়সড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More