'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা

নবরাত্রির মরশুমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমনই উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জবুরি মেলায় গানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী দলের মেহন্দি।

Published on: Oct 20, 2026, 15:01:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

নবরাত্রির মরশুমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমনই উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জবুরি মেলায় গানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী দলের মেহন্দি। কিন্তু অনুষ্ঠানে গান গাইতে এসে বাধাপ্রাপ্ত হন তিনি। গান চলাকালীন আচমকাই স্টেজে উঠে গায়ককে গান গাইতে বারণ করেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুবোধ উনিয়াল।

'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা
'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা

রাজনীতিবিদের অভিযোগ, অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় ছিলেন সংগীতশিল্পী। তিনি নাকি ঠিক করে কথাই বলতে পারছিলেন না। এরপরেই এই বিষয়টি নিয়ে তৈরি হয় বিতর্ক। এবার এই প্রসঙ্গে দলের মেহন্দির পাশে দাঁড়ালেন মিকা সিং। তিনি প্রশ্ন তোলেন কেউ কি সংগীতশিল্পীর হাতে মদের গ্লাস বা বোতল দেখেছিলেন? তিনি এও বলেন, যদি কেউ প্রমাণ করতে পারেন দলের মেহন্দি মদ্যপান করেছিলেন তাহলে তিনি গান গাওয়া ছেড়ে দেবেন।

কী বললেন মিকা?

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে মিকা বলেছেন, ‘আমি খবরটা দেখেছি। আপনারাই এই কথা ছড়িয়েছেন যে, ‘দলের মেহন্দি গান গাওয়ার সময় মাতাল ছিলেন, তিনি গান গাইতে পারছেন না। প্রথমত, আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করতে চাই- তিনি গত ৩০ বছর ধরে একজন সুপারস্টার। আপনারা কি কখনও তাঁর হাতে মদের গ্লাস দেখেছেন, বা তাঁর জন্মদিনের পার্টিতে অবাধে মদের আসর বসতে দেখেছেন? না, দেখেননি। যখন আপনারা দেখেনইনি, তখন আপনারা কীভাবে বললেন যে তাঁর ওপর দাঁড়িয়ে নেই, তা-ই মনে হচ্ছে। আমরা শিল্পীরা কতবার যে কাউকে বলতেই হ্যাঁ বলে দিই, ‘হ্যাঁ, আমরা শো করব’। আমাদের ১০৪ ডিগ্রি জ্বর থাকলেও কিছু যায় আসে না। আমি যদি অসুস্থ থাকি, এবং পরশু আমার একটি শো থাকে, আর আমি ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে বাজেট বড় হোক বা ছোট, আমি তা করবই। উনিও নিশ্চয়ই এমনই করেছেন।’

মিকা আরও বলেন, খুব সম্প্রতি ওর বড় একটা অপারেশন হয়েছে। এতটা শরীর খারাপ নিয়েও উনি গান গাইতে এসেছেন। সেখানে একজন মন্ত্রী হঠাৎ করে স্টেজে উঠে জানিয়ে দিলেন যে উনার পক্ষে গান গাওয়া সম্ভব নয়! টাকা হয়তো আমরা সবাই নেই কিন্তু এরপরেও সবার প্রতি সম্মান রাখাটা ভীষণ দরকার।