১২ বছর পর রাজের সঙ্গে ছবি! ‘তাণ্ডব’ নিয়ে মিমি পোস্ট করতেই কী মন্তব্য শুভশ্রীর?

তাণ্ডব ছবির ক্ল্যাপস্টিক নিয়ে ছবি শেয়ার করলেন মিমি। সবুজ রঙের কুর্তায় দেখা গেল তাঁকে। ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে শুধু চোখদুটোই দেখা যাচ্ছে। রাজ-মিমির সিনেমা নিয়ে কী বললেন শুভশ্রী?

Published on: Sep 17, 2026, 10:26:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খবর আগেই ছিল। অবশেষে অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই তাতে দিলেন সিলমোহর। ‘কাটমুণ্ডু’-র পর রাজ চক্রবর্তীর সঙ্গে ১২ বছর পর করছেন কাজ। যাতে মন্তব্য করতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও।

তাণ্ডব নিয়ে মিমি পোস্ট করতেই কী লিখলেন শুভশ্রী।
তাণ্ডব নিয়ে মিমি পোস্ট করতেই কী লিখলেন শুভশ্রী।

তাণ্ডব ছবির ক্ল্যাপস্টিক নিয়ে ছবি শেয়ার করলেন মিমি। সবুজ রঙের কুর্তায় দেখা গেল তাঁকে। ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে শুধু চোখদুটোই দেখা যাচ্ছে। সঙ্গে মোটা ভ্রু। ক্যাপশনে বেশি শব্দ খরচ করেননি মিমি। শুধু লেখা ‘#Tandav’। আর শুভশ্রী এই ছবিতে মন্তব্য করলেন, ‘সুপার হ্যাপি’!

টলিউডের একসময়ের আলোচিত লাভ ট্রায়াঙ্গেল ছিল পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর সম্পর্ক। রাজের পরিচালনায় একসময় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়', 'যোদ্ধা'র মতো একের পর এক হিট ছবিতে কাজ করেছিলেন মিমি। এমনকী, তাঁদের শেষ ছবি কাটমুণ্ডু মুক্তির সময়ও তাঁদের মধ্যে ছিল গভীর প্রেম।

এরপর ২০১৬ সাল থেকে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক শুরু হয়। ২০১৮ সালে রাজ-শুভশ্রী ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন। একদম শুরুর দিকে মিমি-রাজ-শুভশ্রীকে নিয়ে বেশ তিক্ততা ছড়িয়েছিল। তবে সেসবে জল ঢেলে রাজ-শুভশ্রীর বিয়ের পর শুভেচ্ছা আসে মিমির তরফে। এমনকী, তাঁদের দুই সন্তান ইউভান আর ইয়ালিনির জন্মের পর ‘মাসি’ উপহারও পাঠিয়েছিলেন।

খবর, ফের একবার থ্রিলার ঘরণার ছবিতে দেখা যাবে মিমিকে। বেশ অ্যাকশন অবতারে। কুইন্স, ডাইনি-র মতো সিনেমা দিয়ে অভিনেত্রী আগেও প্রমাণ করেছেন যে ঘরনার ছবিতে তিনি অতুলনীয়। যদিও তাণ্ডব নিয়ে এখনো বেশি তথ্য সামনে আসেনি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More