EXCLUSIVE: সিদ্ধার্থর দ্বিতীয় স্ত্রী মিমি! ২০১৭ সালে প্রথম বিয়ে, ভাইরাল সাত পাক ঘোরার ভিডিয়ো, কে ছিলেন প্রথম বউ?

পাঁচ বছর চুটিয়ে প্রেম, এরপর ২০১৭ সালে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ দত্ত। এটি মিমির স্বামীর দ্বিতীয় বিয়ে। 

Published on: Nov 27, 2026, 15:04:44 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

৫ বছর পর প্রেমের পরিণতি ছিল বিয়ে। ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ দত্ত। যাঁকে ঘিরে এখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে। প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর স্বামী তিনি। বৃহস্পতিবার আইনি বিয়ে সেরেছেন দুজনে। এটা সিদ্ধার্থর দ্বিতীয় বিয়ে, এমনটাই বলছে সূত্র। মিমি-সিদ্ধার্থর সামাজিক বিয়ের তারিখও পাকা। ৫ই ডিসেম্বর ছাদনা তলায় বসবেন দুজনে। ৩৭ বছর বয়সে আইবুড়ো নাম ঘুচিয়েছেন মিমি। কিন্তু নিজের বরের মুখ আড়ালেই রেখেছেন নায়িকা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যুগে কিছুই ধামা চাপা থাকে না।

সিদ্ধার্থর দ্বিতীয় স্ত্রী মিমি! ২০১৭ সালে প্রথম বিয়ে, ভাইরাল সাত পাক ঘোরার ভিডিয়ো
সিদ্ধার্থর দ্বিতীয় স্ত্রী মিমি! ২০১৭ সালে প্রথম বিয়ে, ভাইরাল সাত পাক ঘোরার ভিডিয়ো

মিমির বরের আরও একটা পরিচয় বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে তিনি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যর দেওর। এবার সামনে এল আরও এক চমকপ্রদ তথ্য। সিদ্ধার্থ এর আগেও দাম্পত্য সম্পর্কে ছিলেন। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ। কিন্তু টেকেনি সেই সম্পর্ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিদ্ধার্থের প্রথম বিয়ের ভিডিয়ো। খাঁটি বাঙালি মতে চারহাত এক হয়েছিল সিদ্ধার্থ-আঁখির। সাগর পারে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন থেকে গাঁটছড়া বাঁধার সফরের টুকরো ঝলক উঠে এসেছে সেই ওয়েডিং ভিডিয়োয়।

সিদ্ধার্থের প্রথম বিয়েতেও পাশে বৌদি ত্রমিলা
সিদ্ধার্থের প্রথম বিয়েতেও পাশে বৌদি ত্রমিলা

ভিডিয়োয় সিদ্ধার্থর প্রথম স্ত্রীকে বলতে শোনা গিয়েছে, বিয়ের ডেফিনেশন আমি ঠিক জানি না। তবে বোধহয় খুব কাছের বন্ধুর আরও বেশি সময় কাটানোর স্বপ্ন। আর সেই স্বপ্নপূরণের মুহূর্তগুলো শেয়ার করা আরও কিছু কাছের মানুষের সাথে। ওই যে বলে, মোমেন্ট অফ ট্রুথ। গত পাঁচ বছরে কত লং ড্রাইভেই তো গেছি। তবে মনে হচ্ছে মোস্ট এক্সাইটিং ওয়ান।'

সাগর পারে আঁখিকে প্রোপোজের মূহূর্ত
সাগর পারে আঁখিকে প্রোপোজের মূহূর্ত

সিদ্ধার্থর প্রথম স্ত্রী আঁখির একটি বুটিক রয়েছে। মূলত ব্রাইডাল কালেকশন নিয়েই কাজ করেন তিনি।

রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর খুল্লমখুল্লা প্রেম ভাঙার প্রায় এক দশক অতিক্রান্ত। নিজের ব্যক্তিগত জীবন সর্বদা আড়ালেই রেখেছিলেন তিনি। অবশেষে প্রেম থেকে পরিণয়ের সফর পার করছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে বাগদান ও আইনি বিয়ে সারেন নায়িকা। সেই সফরের টুকরো ঝলকও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, সিদ্ধার্থর বোনের বান্ধবী মিমি। সেই সূত্র ধরেই আলাপ দুজনের। জীবনের অতীত অধ্যায়কে ভুলে দুজনেই নতুন সফরের দিকে পা বাড়িয়েছেন।

আইনি বিয়ের পর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাক ঘুরবেন দুজনে। ৫ই ডিসেম্বর বিয়ের দিনক্ষণ পাকা। ৩ তারিখ থেকেই কালিম্পং-এ শুরু হয়ে যাবে প্রাক বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে আগামী ১১ই ডিসেম্বর টলিপাড়ার বন্ধুদের জন্য় কলকাতায় রিসেপশনের আয়োজন করতে চলেছেন মিমি।