গাল ফুলে ঢোল, পায়ে বাঁধা ব্যান্ডেজ, হঠাৎ কী হল মিমির?
রাখি পূর্ণিমার দিন আচমকাই বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন মিমি চক্রবর্তী যা দেখে উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্তরা। প্রথম ছবিতেই তোলা গাল নিয়ে, মুখ ঢেকে বসে রয়েছেন অভিনেত্রী। ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি ভীষণ কষ্টে রয়েছেন। দ্বিতীয় ছবিতে তিনি শুয়ে রয়েছেন, তৃতীয় ছবিতে একগাদা ওষুধ।

হঠাৎ কী হল মিমির?
এখানেই শেষ নয়। চতুর্থ ছবিতে অভিনেত্রীর পায়ে ব্যান্ডেজ বেঁধে থাকতে দেখা যায়। পা যে ফুলে ঢোল সেটার প্রমাণ পাওয়া যায় তার পরের ছবিতেই। এরপরের ছবিতে আবার দেখতে পাওয়া যায় তিনি সময় কাটাচ্ছেন আদরের সারমেয়র সঙ্গে। এই সবকটি ছবি দেখে আর বুঝতে বাকি নেই মিমি এখন বেশ শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।
তবে শুধুমাত্র ছবি দিয়ে তিনি সকলকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তা নয়। যে ক্যাপশন দিয়েছেন সেখানেও তিনি লিখেছেন অসুস্থতার কথা। মিমি লেখেন, ‘একটা দাত পড়ে গিয়েছে, একটা গাল ফুলে গিয়েছে। বেশ কয়েকটা সেলাই। ঠোঁটে কালশিটে। পায়ে খিল ধরেছে। অগোছালো চুল। মেকআপ ছাড়া মুখ। কফি। কুকুর এই চক্র চলতেই থাকছে।’
মিমি আরও লেখেন, ‘ক্যামেরার আড়ালে কোন গ্ল্যাম টিম নেই। আমি এভাবেই ঘুম থেকে উঠেছি। এখানে ভান করারও কিছু নেই। একটা অতি সাধারণ মানুষের জীবনে একটা অতি সাধারণ সপ্তাহ। হয়তো আমরা অনলাইনে পরিপাটি থাকাকে এতটাই স্বাভাবিক করে তুলেছি যে বাস্তব হওয়াটা হঠাৎ করেই সাহসিকতার কাজ বলে মনে হয়। বাস্তব হওয়াটাই যেন এখন ফ্যাশনেবল।’
Home/Entertainment/গাল ফুলে ঢোল, পায়ে বাঁধা ব্যান্ডেজ, হঠাৎ কী হল মিমির?