Mir Afsar Ali: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

Mir Afsar Ali: ২০২৬ বিধানসভা ভোটে বিপুল মার্জিনে জয়যুক্ত হয়েছে বিজেপি। তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গ সরকারে গড়েছে বিজেপির নতুন সরকার। কিন্তু তৃণমূল হারতেই যে জিনিসটা সবথেকে বেশি নজরে পড়েছে তা হল কিছু সেলিব্রেটির অন্য সুরে কথা বলা।

Published on: May 14, 2026, 21:28:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mir Afsar Ali: ২০২৬ বিধানসভা ভোটে বিপুল মার্জিনে জয়যুক্ত হয়েছে বিজেপি। তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে বিজেপির নতুন সরকার। কিন্তু তৃণমূল হারতেই যে জিনিসটা সবথেকে বেশি নজরে পড়েছে তা হল কিছু সেলিব্রেটির অন্য সুরে কথা বলা। যে তারকারা মাত্র কয়েকদিন আগেও তৃণমূল সরকারের হয়ে নির্বাচনে বেরিয়েছিলেন অথবা যারা বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, তাঁদের মধ্যে অনেককেই রাজনীতি ছেড়ে পুরনো কাজে ফিরে আসার কথা বলতে শোনা যায়।

জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?
জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

তারকাদের এই ভোলবদলের মধ্যেই একটি পোস্ট করলেন মীর, যেখানে কারও নাম উল্লেখ করা না হলেও স্পষ্ট বোঝা যায় তিনি কাদের উদ্দেশ্যে এই পোস্ট করেছেন। মীর যে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি জোকারের সাজে সেজে রয়েছেন। কিন্তু হাসি মুখ নয় বরং বিভ্রান্তিকর মুখ করে রয়েছেন তিনি।

আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার মুখের ভাব, যখন কাউকে বলতে শুনি: আমি আর রাজনীতি করব না, নিজের আসল কাজে ফিরতে চাই।' পোস্টের তলায় তিনি বড় বড় করে লিখে রেখেছেন ‘ধুরন্ধর’।

এবার প্রশ্ন, কাকে বা কাদের ধুরন্ধর কটাক্ষে বিদ্ধ করলেন মীর? অনেকেই ভাবছেন, এই পোস্টটি করা হয়েছে রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে করা কারণ রাজ চক্রবর্তী ভোটের ফলাফল ঘোষণার পরেই জানিয়েছেন তিনি আর রাজনীতিতে থাকবেন না। তিনি এখন শুধুই মন দিয়ে কাজ করতে চান।

তবে কি শুধুমাত্র রাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন মীর? অনেকে আবার এও ভাবছেন ‘ধুরন্ধর’ কথাটি কৌতুক অভিনেতা দেব, কাঞ্চন মল্লিক সহ একাধিক তারকাকে উদ্দেশ্য করে বলেছেন। এদিকে আবার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও কিছুদিন আগে এমন কিছু পোস্ট করেছিলেন যা দেখে অনেকেই অভিনেত্রীকে ‘পাল্টিবাজ’ বলে কটাক্ষ করেছিলেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি আর রাজনীতিতে অংশ নেবেন না।

আরও পড়ুন: 'প্রতিবাদ করার জন্য কাউকে পাশে পাইনি...', ১২ বছর আগের কোন ঘটনা বললেন লকেট?

তবে এই তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ। বিধানসভা ভোটের পরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিন্তু শোনা গিয়েছে অন্যরকম কথা। ১৫ বছর আগে ইন্ডাস্ট্রিতে এত রাজনীতির হস্তক্ষেপ ছিল না, এমনটাই মনে করেছেন অভিনেত্রী। এদিকে আবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন শরীরচর্চার ভিডিও পোস্ট করছেন, যা দেখে অনেকেরই ধারণা এবার হয়ত ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিতে চলেছেন তিনি।

তবে এই তারকারা শুধু নন, এই তালিকায় আছেন এমন অনেক অভিনেতা-অভিনেত্রী যারা বিজেপি জয়ী হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজয়ী দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অভিনেতা-অভিনেত্রীদের এই ভোলবদলকেই এবার অন্যরকম ভাবে সকলের সামনে তুলে ধরলেন মীর।