Mithai Actor: সৌমিতৃষার দুই নায়ক এবার একফ্রেমে! ‘মিঠাই’ খ্যাত এই জনপ্রিয় অভিনেতা থাকছেন আদৃতের ‘কুমকুম’-এ

‘মিত্তির বাড়ি’-র ব্যর্থতার পর স্টার জলসার প্রাইম টাইমের স্লট দখল করতে কোমর বেঁধে নামছেন আদৃত। আর এই মেগায় দেখা মিলবে মিঠাই খ্য়াত অভিনেতার।

Published on: Jun 16, 2026, 22:50:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার দর্শকদের জন্য এক বিরাট চমক! ‘মিঠাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের নতুন মেগা ধারাবাহিক ‘কুমকুম’ (Kumkum) নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই টেলিপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢালল এক নতুন খবর। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর দুই জনপ্রিয় অন-স্ক্রিন নায়ক এবার একফ্রেমে আসতে চলেছেন। আদৃতের এই নতুন মেগায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

সৌমিতৃষার দুই নায়ক এবার একফ্রেমে! আদৃতের কুমকুমে দেখা মিলবে এই মিঠাই অভিনেতার
সৌমিতৃষার দুই নায়ক এবার একফ্রেমে! আদৃতের কুমকুমে দেখা মিলবে এই মিঠাই অভিনেতার

হ্যাঁ, ঠিকই পড়েছেন। একদিকে ‘উচ্ছেবাবু’ আদৃত, আর অন্যদিকে সৌমিতৃষার ‘মিঠাই’ ধারাবাহিকের অপর নায়ক অরিন্দ্য— টলিপাড়ার এই দুই অভিনেতার যুগলবন্দি এবার দেখা যাবে একই ধারাবাহিকে। মিঠাই ধারাবাহিকে দ্বৈত চরিত্রে ধরা দিয়েছিলেন সৌমিতৃষা। মিঠি শুরুতে সিদ্ধার্থ মোদককে মন দিলেও শেষমেশ ডাক্তার রোহিতের গলাতেই মালা দিয়েছিলেন। সেই চরিত্রেই দাগ কেটেছিলেন অরিন্দ্য়, মিঠি-রোহিত জুটিও দর্শকদের ভালোবাসা পেয়েছিল।

মিত্তির বাড়ির ব্যর্থতা ভুলে স্টার জলসার পর্দায় আদৃত

এর আগে আদৃত রায়ের ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি নিয়ে অনেক আশা থাকলেও, টিআরপি-র অভাবে তা অল্প দিনেই বন্ধ হয়। তবে সেই ব্যর্থতা এবং অতীতকে ভুলে এবার একদম নতুন লুকে, নতুন উদ্যমে জলসার পর্দায় রাজকীয় শুরু করতে চলেছেন নায়ক। এই প্রথমবার আদৃতকে স্টার জলসার কোনও মেগা প্রজেক্টের লিড রোলে একদম ভিন্ন মেজাজে আবিষ্কার করবেন দর্শকরা।

আদৃতের ‘কুমকুম’-এ নিজের যোগ দেওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই খোলসা করেছেন অভিনেতা অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, আসছি আগামী পরশু ১৭ই জুন থেকে, প্রতিদিন সন্ধ্যা ৭টায়, শুধুমাত্র স্টার জলসায় — ‘কুমকুম’। বাকি তথ্য..... ক্রমশ প্রকাশ্য। (টিভির পর্দায়)'

অরিন্দ্যর এই পোস্টের পর অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে গেছে। ধারাবাহিকে তিনি আদৃতের বন্ধুর চরিত্রে থাকবেন নাকি কোনও নেতিবাচক বা সমান্তরাল প্রধান চরিত্রে, তা নিয়ে এখনই খোলসা করতে নারাজ টিম। সবটাই তোলা থাকছে আগামী দিনের এপিসোডগুলোর জন্য।

হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। ১৭ই জুন (বুধবার) থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই নতুন মেগা ধারাবাহিক। যার জন্য সময় বদল হচ্ছে ও মোর দরদিয়া-র। এই মেগা চলে যাচ্ছে সন্ধ্যা ৬টার স্লটে। ওদিকে বাবলি সুন্দরীকে ঠেলে দেওয়া হচ্ছে রাত ১১টায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More