Soumitrisha-Abhisekh: প্রথমবার জুটিতে সৌমিতৃষা-অভিষেক, তবে কোন আতঙ্কে মিঠাইরানি? কোথায় দেখবেন দুজনকে?
Soumitrisha-Abhisekh: টলিপাড়ার ভক্তদের জন্য এর চেয়ে বড় চমক বোধহয় এই মুহূর্তে আর কিছুই হতে পারে না। প্রথমবার জুটিতে সৌমিতৃষা-অভিষেক। তবে এবার আর ড্রয়িংরুমের ছোটপর্দা নয়, সোজা ওটিটির দুনিয়া কাঁপাতে একসঙ্গে আসছেন তাঁরা। হইচই-এর আসন্ন সিরিজ আতঙ্কে এই নতুন রসায়নের জন্ম হতে চলেছে।
বাংলা বিনোদন দুনিয়ায় একের পর এক চমক লেগেই রয়েছে। তবে এবার ওটিটি-র পর্দায় যে সমীকরণ তৈরি হতে চলেছে, তা এক কথায় ধামাকা! এই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন টেলিভিশনের হার্টথ্রব অভিষেক বসু এবং দর্শকদের নয়নের মণি সৌমিতৃষা কুণ্ডু। একটি আসন্ন নতুন ওয়েব সিরিজে একে অপরের বিপরীতে জুটি বাঁধবেন তাঁরা। হইচই-এর আতঙ্কে দেখা মিলবে দুজনের।

ছোট পর্দায় দুজনেই তুমুল সফল হলেও, এই ফ্রেশ জুটিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। এবার ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
কেমন হবে তাঁদের অন-স্ক্রিন রসায়ন?
আতঙ্ক সিরিজটির গল্প আবর্তিত হবে মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং শৈশবের এক গভীর আতঙ্ককে কেন্দ্র করে। মানুষের ছোটবেলার ট্রমা বা আতঙ্ক বড় বয়সে তাকে কতটা তাড়া করে বেড়াতে পারে, সেই সাইকোলজিক্যাল দিকটিই ফুটে উঠবে এই গল্পে।
সিরিজ়ের মূল চালিকাশক্তি অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র ‘পূর্বা’-র ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। অভিষেকের চরিত্র: পূর্বার বিপরীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান পুরুষ চরিত্র ‘অরিন্দম’-এর ভূমিকায় অভিনয় করবেন অভিষেক বসু।
কেন এই জুটি স্পেশাল?
'মিঠাই' খ্যাত সৌমিতৃষা ইতিপূর্বেও ওটিটি এবং বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর সৌমিতৃষাকে ছোটপর্দায় দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা রয়েছে তাঁর ভক্তরা। মাঝে দেবের প্রধান ছবিতে নায়িকা হিসেবে বড়পর্দায় সফল ডেবিউ এবং ওটিটি-র কাজ সেরে নিয়েছেন অভিনেত্রী। প্রশংসিত সৌমিতৃষার কালরাত্রি সিরিজের দুই সিজনই। এবার আতঙ্ক নিয়ে আসছেন নায়িকা।
অন্যদিকে 'ফুলকি' বা 'গঙ্গারাম' খ্যাত অভিষেক বসু তাঁর দুর্দান্ত অভিনয় এবং ডান্সিং স্কিল দিয়ে বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন। একদিকে সৌমিতৃষার মিষ্টি অথচ জোরালো অভিনয়, আর অন্যদিকে অভিষেকের ড্যাশিং পারসোনালিটি— এই দুইয়ের মেলবন্ধনে ‘অরিন্দম ও পূর্বা’র রসায়ন ওটিটির পর্দায় কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার।
শৈশবের আতঙ্ক আর রহস্যের এই টানটান গল্পে অভিষেক ও সৌমিতৃষার নতুন কেমিস্ট্রি দর্শকদের যে এক নতুন অভিজ্ঞতার স্বাদ দেবে, তা বলাই বাহুল্য!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


