Mithun Chakraborty-Dev: ‘উনি কয়েক বছর পরপর দল বদলান’, দাদাগিরির মঞ্চে ‘দলবদলু’ খোঁচা মিঠুনকে, হাসি দেবের
‘বেশি দলের অপশন বাকি নেই!’ দাদাগিরির মঞ্চে মিঠুনকে দল-বদল নিয়ে খোঁচা, দেব নিজেকে আয়না দেখালেন?
রিয়্যালিটি শোর মঞ্চে বিশেষ পর্ব মানেই হাসির রোল আর তারকাদের জমাটি আড্ডা। সম্প্রতি দেবের সঞ্চালনায় 'দাদাগিরি'-র বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুধু মিঠুনই নন, নিজের সিনেমার পরিবারের বাকি সদস্য যেমন— মমতা শঙ্কর, তুলিকা বসু, বিশ্বনাথ বসু থেকে শুরু করে জ্যোতির্ময়ী, শ্রীপর্ণার মতো এ প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে মঞ্চ জমিয়ে তুলেছিলেন দেব। তবে সেই আনন্দঘন মুহূর্তেই ঘটে গেল এক মজার ঘটনা, যেখানে খোদ মহাগুরুকেই খোঁচা দিয়ে বসলো ‘এআই মহাশয়’!

দেবের বিয়ে ও মহাগুরুর দলবদল!
'দাদাগিরি'-র প্রতিটি পর্বেই ঘুরেফিরে আসে সঞ্চালক দেবের বিয়ের কথা। এই পর্বেও তার ব্যতিক্রম হয়নি। দেবের বিয়ে প্রসঙ্গে কথা উঠতেই পর্দার ছেলের দল ছেড়ে এআই (AI)-এর সুরে সুর মিলিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবার বিয়েটা করো’।
প্রিয় মহাগুরুকে এআই-এর পক্ষে কথা বলতে দেখে কিছুটা কাল্পনিক গোঁসা করেই দেব প্রশ্ন ছুড়ে দেন— ‘তুমি (মিঠুন) ঠিক কার দলে?’ তার জবাবে মহাগুরু বেশ সোজাসাপ্টা ও মজার ছলে জানিয়ে দেন যে, তিনি এখন আর দেবের দলে নেই, তিনি 'এআই মহাশয়ে'র দলে নাম লিখিয়েছেন!
‘আর তো কোনো দল বাকি নেই!’— এআই-এর মোক্ষম খোঁচা
মিঠুনের মুখ থেকে এ কথা শোনা মাত্রই সুযোগ হাতছাড়া করেনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মিঠুনকে এক হাত নিয়ে সরাসরি 'দলবদলু' বলে তোপ দাগে সে!
এআই-এর সেই হাসির সংলাপ: সে জানায়, ‘মানুষ যেমন কয়েক বছর অন্তর অন্তর মোবাইল পাল্টায়, আমাদের মহাগুরুও তেমন কয়েক বছর পর পর দল পালটান! তবে খুশির খবর হলো— উনি এখন আমার দলে। আশা করি আর দল পালটাবেন না মহাগুরু, কারণ ওঁর কাছে আর বেশি দলের অপশন বাকি নেই!’
এআই-এর মুখে মিঠুন চক্রবর্তীর বাস্তব জীবনের রাজনৈতিক দলবদলের এই নিখুঁত ও রসময়ে খোঁচা শুনে হাসির রোল ওঠে পুরো সেটে। পাশে দাঁড়িয়ে থাকা মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু থেকে শুরু করে খোদ দেব এবং দর্শকরাও হাসি চেপে রাখতে পারেননি। জানিয়ে রাখি, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মিঠুন তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে পদ্ম-শিবিরে নাম লেখান মহাগুরু। এখন তিনি বঙ্গ বিজেপির অন্যতম মুখ। ওদিকে পর্দার বাবার পথে হেঁটে এখন বাস্তবে ‘দলবদলু’ দেবও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে নামা দেব ঘাসফুলের টিকিটে তিনবার জয় পেলেও এখন তৃণমূল ছেড়ে ভিড়েছেন এনসিপিআই-তে।
সব মিলিয়ে, 'দাদাগিরি'-র মঞ্চে মহাগুরুর এই রসবোধ এবং এআই-এর সাথে তাঁর রসায়ন দর্শকদের দারুণ বিনোদন জুগিয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


