Mithun Chakraborty: হাসপাতালে মিঠুন চক্রবর্তী! হয়েছে অস্ত্রোপচার, খোঁজ নিতে ছুটে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। প্রবীণ বিজেপি নেতা তথা অভিনেতাকে দেখতে এলেন শুভেন্দু অধিকারী। 

Published on: Aug 7, 2026, 12:01:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অসুস্থ হয়ে দক্ষিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হাসপাতাল সূত্রে খবর, দু'দিন আগে শারীরিক অস্বস্তি নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল তাঁর ডান হাতে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগেও ডান হাতে মিঠুন চক্রবর্তীর অপারেশন হয়েছিল বলে সূত্রের খবর।

হাসপাতালে মিঠুন চক্রবর্তী! হয়েছে অস্ত্রোপচার, খোঁজ নিতে ছুটে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (সংগৃহীত)
হাসপাতালে মিঠুন চক্রবর্তী! হয়েছে অস্ত্রোপচার, খোঁজ নিতে ছুটে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (সংগৃহীত)

বর্তমান শারীরিক অবস্থা

অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। একটি অভিজ্ঞ মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার ওপর প্রতিনিয়ত কড়া নজর রাখছেন। ঠিক কী কারণে তাঁর হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হাসপাতালে শুভেন্দু অধিকারী

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিনেতার শারীরিক অবস্থার সরাসরি খোঁজ নিতে এদিন বেলা সাড়ে এগারোটার পর হাসপাতালে পৌঁছান শুভেন্দু অধিকারী। তিনি নিজে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে এদিন হাসপাতালে হাজির ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

সোশাল মিডিয়ায় তাঁর অগুনতি অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা প্রবীণ এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ শনিবার হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন মহাগুরু।

দু-বছর ব্রেইন স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। তবে দ্রুত সেরে উঠে কাজে ফেরেন মহাগুরু। শীঘ্রই মিঠুনের পরিবারে বাজবে বিয়ের সানাই। আগামী ডিসেম্বরে মিঠুন কন্য়া দিশানির বিয়ে। মার্কিন মুলুকে থাকে মেয়ে, হবু জামাই মার্কিন নাগরিক।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More