প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে মিঠুন, স্বপ্ন পূরণের গল্প বললেন শিবপ্রসাদ
উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একের পর এক চমক আনছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। কিন্তু এবার নিজের সেই স্বপ্ন পূরণের কথা বললেন শিবপ্রসাদ, যার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন তিনি।
উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একের পর এক চমক আনছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। কিন্তু এবার নিজের সেই স্বপ্ন পূরণের কথা বললেন শিবপ্রসাদ, যার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন তিনি। এই প্রথম উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। তবে ছবিটি এই বছর নয়, মুক্তি পাবে আগামী বছর।
প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে মিঠুন
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সুখবর জানালেন শিবপ্রসাদ নিজেই। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখেছিলেন মিঠুন চক্রবর্তী সঙ্গে কাজ করার। বড় পর্দায় মিঠুন চক্রবর্তীকে তিনি যতবার দেখেছেন, ততবার হয়েছেন মুগ্ধ। যে তারকাকে দেখে ছোটবেলা কেটেছে সেই তারকার সঙ্গেই এবার কাজ করতে চলেছেন পরিচালক।
মিঠুনের সঙ্গে দেখা করে শিবপ্রসাদ আগামী ছবির গল্প বলতেই উৎসাহ প্রকাশ করেন অভিনেতা। এ যেন তাঁর নিজেরই গল্প, বলেন মহাগুরু। এরপরেই যখন কাজের কথা ফাইনাল হয়, তখন পরিচালকের সেই বহুদিনের স্বপ্নও বাস্তব হয়। আগামী বছর একটি নতুন গল্প নিয়ে আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন, সঙ্গে থাকবেন অবশ্যই মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত এই বছর উইন্ডোজ প্রোডাকশন হাউজের ২৫ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পায় ফুল পিসি ও অ্যাডওয়ার্ড ছবিটি যেখানে বহুদিন পর একাধিক শিল্পীদের সঙ্গে রিইউনিয়ন করেন পরিচালক দ্বয়। আগামী দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু, যেখানে ফের অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদকে। তারই মধ্যে এমন একটি সুখবর দিয়ে সকলের মন ভালো করে দিলেন পরিচালক।
Home/Entertainment/প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে মিঠুন, স্বপ্ন পূরণের গল্প বললেন শিবপ্রসাদ