Mithun Daughter: বিদেশি প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুনের জামাই ,ডিসেম্বরে বিয়ে দিশানির! মহাগুরুর জামাইকে চিনুন
প্রশান্ত মহাসাগর পারে রূপকথার বাগদান সারলেন মিঠুন চক্রবর্তী কন্যা দিশানি। বাবার নয়ণের মণি, মায়ের আদরের কন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকের বাসিন্দা। বিদেশির গলাতেই মালা দেবেন। বিয়ের তারিখ কবে?
বিয়ের সানাই বাজতে চলেছে বলিউড ও টলিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর পরিবারে। বাগদান সেরে ফেললেন অভিনেতার একমাত্র মেয়ে দিশানি চক্রবর্তী (Dishani Chakraborty)। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিস-এর সঙ্গে জীবনের এক নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। মার্কিন মুলুকের ক্য়ালিফোর্নিয়া সমুদ্রসৈকতের এক মায়াবী পরিবেশে প্রেমিক মাইলসের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর সেই সুন্দর মুহূর্তের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিশানী।

সমুদ্রসৈকতে রূপকথার মতো ‘প্রপোজাল’
প্রশান্ত মহাসাগর পারে দিশানিকে বিয়ের প্রস্তাব দেন মাইলস। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের তীরে এক রোমান্টিক পরিবেশে মোমবাতি এবং সূর্যমুখী ফুলে ঘেরা জায়গায় দিশানীকে হাঁটু গেড়ে বসার স্টাইলে বিয়ের প্রস্তাব দিচ্ছেন মাইলস। একটি ছবিতে দিশানীকে নিজের হিরের আংটি প্রদর্শন করতে দেখা গেছে, আবার অন্য একটি ছবিতে এই হবু দম্পতিকে মিষ্টি চুম্বনে আবদ্ধ হতে দেখা গেছে।
ছবিগুলোর ক্যাপশনে দিশানী লিখেছেন—‘০৬.১২.২০২৬.. আমার চেনা সবচেয়ে সহজ ফরএভার’। অর্থাৎ ৬ই ডিসেম্বর বিয়ের পর্ব সারবেন মিঠুনের মেয়ে।
কে এই মিঠুনের হবু জামাই?
দিশানী চক্রবর্তীর হবু স্বামী মাইলস ম্যান্টজারিস বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তাঁর সোশ্যাল মিডিয়ার বায়ো অনুযায়ী, মাইলস পেশায় একজন স্টেডিক্যাম অপারেটর এবং কালারিস্ট। ক্যামেরার পেছনের কাজের জগতে তিনি বেশ দক্ষ।
পরিবার ও তারকাদের প্রতিক্রিয়া
দিশানী ও মাইলসের এই যৌথ পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে। মিঠুনের বড় ছেলে তথা অভিনেতা মিমো চক্রবর্তী কমেন্ট বক্সে একাধিক হার্ট ইমোজি দিয়ে বোনকে ও হবু ভগ্নিপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিও এই পোস্টে লাইক দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। তবে মহাগুরু মিঠুন চক্রবর্তীর তরফ থেকে এখনও পর্যন্ত মেয়ের এই বাগদান নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মিঠুনের আদরের কন্যা দিশানী
উল্লেখ্য, দিশানী হলেন মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির দত্তক কন্যা। মিঠুন ও যোগিতার চার সন্তান— মিমো, উশমে, নামাশি এবং একমাত্র মেয়ে দিশানী। ২০২১ সালের একটি সাক্ষাৎকারে দিশানী তাঁর বাবার উদার মন এবং কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেছিলেন, ‘আমি আমার বাবার কাছ থেকে পাওয়া চমৎকার সব পরামর্শ নিয়ে একটা আস্ত বই লিখে ফেলতে পারি। তবে তিনি সবসময় আমাদের ভাইবোনদের একটা কথাই শিখিয়েছেন— কাজের প্রতি সৎ থাকা এবং একই সাথে একজন ভালো মানুষ হওয়া।’
এদিকে, কাজের ফ্রন্টে মিঠুন চক্রবর্তীকে আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে ‘বাটোয়ারা ১৯৪৭ ছবিতে দেখা যাবে। এছাড়াও রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেইলার ২’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


