Mithun Daughter: ঠোঁটে ঠোঁট, সাদা গাউনে রূপকথার রাজকন্যে মিঠুনের মেয়ে, বিদেশে বিয়ে সারলেন দিশানি?

Mithun Daughter:  মিঠুনের পরিবারের চালিকা শক্তি দিশানী। আদরের রাজকন্যে এবার বিয়ের পিঁড়িতে। মিঠুনের হবু জামাইকে চেনেন?

Published on: Jul 21, 2026, 15:37:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের ‘ডিস্কো ডান্সার’ মহাগুরু মিঠুন চক্রবর্তী-র পরিবারে এবার আনন্দের জোয়ার। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠুনের দত্তক কন্যা দিশানী চক্রবর্তী। বেশ কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিস (Miles Mantzaris)-এর সঙ্গে আংটি বদল সেরেছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় সাদা গাউনে ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন এই তারকা-কন্যা।

ঠোঁটে ঠোঁট, সাদা গাউনে রূপকথার রাজকন্যে মিঠুনের মেয়ে, বিদেশে বিয়ে সারলেন দিশানি?
ঠোঁটে ঠোঁট, সাদা গাউনে রূপকথার রাজকন্যে মিঠুনের মেয়ে, বিদেশে বিয়ে সারলেন দিশানি?

ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট হতেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে— তবে কি চুপিচুপি ‘হোয়াইট ওয়েডিং’ সারলেন দুজনে? ভুল ভেঙে দিশানী নিজেই জানান, এগুলো ওঁর আসন্ন বিয়ের আগের প্রি-ওয়েডিং শুটের মুহূর্ত।

‘তুমি আমার ভাবনার চেয়েও সুন্দর’— আবেগঘন হবু বরকে নিয়ে

আমেরিকার ক্যালিফোর্নিয়ার মনোরম প্রাকৃতিক পরিবেশে সাদা ব্যাকলেস স্লিপ গাউনে যেন কোনো রূপকথার পরী হয়ে ধরা দিয়েছেন দিশানী। আর তাঁর হবু স্বামী মাইলস পরেছিলেন কালো রঙের ক্লাসিক স্যুট। কখনো একে অপরকে জড়িয়ে ধরে, আবার কখনো ঠোঁটে ঠোঁট মিলিয়ে জীবনের নতুন অধ্যায় শুরুর রোমাঞ্চ ভাগ করে নিয়েছেন তাঁরা।

ছবিগুলির সাথে মনের গভীর ভালোবাসার অনুভূতি ব্যক্ত করে দিশানী ক্যাপশনে লেখেন, ‘আমি মহাবিশ্বের কাছে তোমার মতো একজন মানুষকে চেয়েছিলাম। কিন্তু যা পেয়েছি, তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আর তর সইছে না!’

কে এই মিঠুনের হবু জামাই?

মিঠুন চক্রবর্তীর হবু জামাই মাইলস ম্যান্টজারিসও বিনোদন জগতের সাথেই যুক্ত। যদিও তিনি ক্যামেরার সামনে নন, বরং নেপথ্যে কাজ করেন। সোশ্যাল মিডিয়া বায়ো অনুযায়ী, মাইলস পেশায় একজন সফল স্টেডিক্যাম অপারেটর (Steadicam Operator) এবং কালারিস্ট। হলিউড ও মার্কিন বিনোদন ইন্ডাস্ট্রিতে কারিগরি বিভাগে বেশ দক্ষতার সাথেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

দিশানির পোস্টে লাল হৃদয়ের ইমোজি যোগ করেছেন দাদা নমোশি। ভালোবাসা জানিয়েছেন। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জনেরা। অনেকেই বলেছেন, ‘যা! আমি ভাবলাম বিয়েটা মিস হয়ে গেল’।

ডিসেম্বরের ৬ তারিখ বাজবে বিয়ের সানাই

দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা দিশানী চক্রবর্তী। অভিনয় নিয়ে পড়াশোনা ও কাজ করতে বহু বছর আগেই লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমিয়েছিলেন তিনি। খবর অনুযায়ী, আগামী ৬ই ডিসেম্বর শুভদিনে মাইলসের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন দিশানী। ক্যালিফোর্নিয়াতেই বসেছে এই বিয়ের আসর।

মিঠুনের আদরের কন্যা দিশানী

দিশানী হলেন মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির দত্তক কন্যা। মিঠুন ও যোগিতার চার সন্তান— মিমো, উশমে, নামাশি এবং একমাত্র মেয়ে দিশানী। ২০২১ সালের একটি সাক্ষাৎকারে দিশানী তাঁর বাবার উদার মন এবং কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেছিলেন, ‘আমি আমার বাবার কাছ থেকে পাওয়া চমৎকার সব পরামর্শ নিয়ে একটা আস্ত বই লিখে ফেলতে পারি। তবে তিনি সবসময় আমাদের ভাইবোনদের একটা কথাই শিখিয়েছেন— কাজের প্রতি সৎ থাকা এবং একই সাথে একজন ভালো মানুষ হওয়া।’

এদিকে, কাজের ফ্রন্টে মিঠুন চক্রবর্তীকে আগামিতে ‘বাটোয়ারা ১৯৪৭ ছবিতে দেখা যাবে। এছাড়াও রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেইলার ২’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More