চলন্ত ট্রেনে পোশাক খোলা, RPF কর্মীর উপর ব্লেড চালানো! গ্রেফতার থানের বাঙালি মডেল

মুম্বই থেকে সুরাটগামী আরাবল্লী এক্সপ্রেসে এসি কামরার টিকিট না থাকা সত্ত্বেও সেখানে উঠে পড়েন অভিনেত্রী। বিবাদ শুরুর পর রেজার ব্লেড নিয়ে চড়াও হন আরপিএফ অফিসারের উপর। 

Published on: Aug 16, 2026, 16:00:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলন্ত ট্রেনে টিকিট নিয়ে বচসার জেরে চরম নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হলো থানে -ভিত্তিক বাঙালি মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়-কে (Antara Banerjee)। এই বঙ্গতনয়ার বিরুদ্ধে রেল সুরক্ষা বাহিনীর (RPF) আধিকারিককে অশালীন গালিগালাজ, ব্লেড দিয়ে হামলা, পোশাক খোলার চেষ্টা এবং কামরার জানালার কাচ ভাঙার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

চলন্ত ট্রেনে পোশাক খোলা, RPF কর্মীর উপর ব্লেড চালানো! গ্রেফতার থানের বাঙালি মডেল
চলন্ত ট্রেনে পোশাক খোলা, RPF কর্মীর উপর ব্লেড চালানো! গ্রেফতার থানের বাঙালি মডেল

১২ই আগস্ট রাতে আরাবল্লী এক্সপ্রেসে (Aravali Express) ঘটা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘিরে চলচ্চিত্র ও সোশাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

এসি কোচে সিট নিয়ে বিবাদ ও তাণ্ডবের বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভিত্তিতে জানা গেছে, ঘটনার বিস্তারিত চিত্র।

টিকিট ছাড়া এসি কামরায় প্রবেশ: অন্তরা একটি শুটের কাজের জন্য মুম্বাই থেকে সুরাট যাচ্ছিলেন। তাঁর কাছে স্লিপার ক্লাসের টিকিট থাকলেও তিনি ট্রেনের এসি (AC) কামরায় উঠে পড়েন। সেখানে আসন খালি করতে বলায় এক সহযাত্রীর সাথে তাঁর তর্কাতর্কি শুরু হয়।

আরপিএফ অফিসারকে আক্রমণ: বচসা বাড়তে থাকলে টিকিট পরীক্ষক (TTE) এবং ডিউটিতে থাকা আরপিএফ অফিসার ইয়ামিনিকান্ত মিশ্র ও কন্সটেবল রাজেশ কুমার পরিস্থিতি সামলাতে আসেন। অভিযোগ, মেজাজ হারিয়ে অন্তরা তাঁদের কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন। এরপরই তিনি একটি ধারালো রেজার ব্লেড বের করে ওই আরপিএফ অফিসারের দিকে তেড়ে যান এবং আঘাত করেন। এতে ওই অফিসার জখম হন এবং হাতাহাতিতে অন্তরা নিজেও কিছুটা চোট পান।

পোশাক খুলে বিশৃঙ্খলা: পুলিশ জানায়, উত্তপ্ত পরিস্থিতিতে তিনি নিজের পোশাক খুলে ফেলার চেষ্টা করেন, আরপিএফ অফিসারের ইউনিফর্ম ও মোবাইল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালান। একপর্যায়ে কামরা থেকে বের হওয়ার চেষ্টা করে জানালার কাচ ভাঙার চেষ্টা করেন তিনি। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগে যায়।

আইনি পদক্ষেপ ও জামিনে মুক্তি

দাহানু রোড (Dahanu Road) স্টেশনে ট্রেন পৌঁছালে অন্তরাকে ট্রেন থেকে নামিয়ে জিআরপি-র (GRP) হাতে তুলে দেওয়া হয়। পরদিন ১৩ই আগস্ট বোরিভালি রেল পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে।

সরকারি কর্মচারীর কাজে বাধা দান, প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে আঘাত করা, নিরাপত্তার জন্য হুমকি তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো একাধিক ধারায় (FIR) মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে তাঁকে জামিনে (Bail) মুক্তি দেওয়া হয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More