Mother's Day 2026: ক্যাটরিনা থেকে পরিণীতি-কিয়ারা, প্রথমবার মাতৃ দিবস পালন করছেন বলিউডের এই তারকারা
Bollywood Celebrating Mother's Day: সারাদিনের খাটনি-পরিশ্রম শেষেও, সন্তানকে বুকে টেনে তারকাদের মুখেও ফুটে ওঠে চওড়া হাসি, ঠিক আর পাঁচটা মায়ের মতোই। চলুন দেখে নেওয়া যাক কোন তারকারা এবার প্রথমবারের মতো পালন করতে চলেছেন মাদার্স ডে।
বলিপাড়ার একগুচ্ছ নায়িকা প্রথমবার পালন করছেন মাতৃ দিবস। ফ্যাশন, গ্ল্যামারের চকচকে দুনিয়ায় থেকেও, সন্তানদের যত্নে কোনো খামতি রাখেননি তাঁরা। এমনকী, সন্তানের জন্য কেউ কেউ স্যাক্রিফাইস করেছেন তাঁদের কেরিয়ারও। সারাদিনের খাটনি-পরিশ্রম শেষেও, সন্তানকে বুকে টেনে প্রত্যেকেরই মুখে ফুটে ওঠে চওড়া হাসি, ঠিক আর পাঁচটা মায়ের মতোই। চলুন দেখে নেওয়া যাক কোন তারকারা এবার প্রথমবারের মতো পালন করতে চলেছেন মাদার্স ডে।

কিয়ারা আডবানি
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৫ জুলাই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের মেয়ের নাম রেখেছেন সারায়া। ইতিমধ্যেই বেবি সারায়াকে নিয়ে মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন কিয়ারা ও সিদ্ধার্থ।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্র বিহানের জন্ম দিয়েছিলেন। ক্যাটরিনা তার ছেলের জন্মের পর থেকেই স্পটলাইট থেকে দূরে রয়েছেন। এমনকী, অভিনেত্রীর নতুন কোনো ছবির খবরও নেই এখন।

শুরা খান
আরবাজ খানের স্ত্রী শুরা খান অভিনেত্রী না হলেও, পেশায় তিনি মেকআপ আর্টিস্ট। বিয়ের বছরখানেকের মধ্যেই ২০২৫ সালের ৫ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ও আরবাজ। এই বছর প্রথম মাদার্স ডে পালন করতে চলেছেন শুরা খান। সলমন খানের ভাইঝির নাম রাখা হয়েছে শিপারা খান।

পরিণীতি চোপড়া
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ২০২৫ সালের ১৯ অক্টোবর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। প্রাক্তন আপ সাংসদ রাঘব চাড্ডা ও তাঁর অভিনেত্রী বউ তাঁদের ছেলের নাম রেখেছেন নীর।

পত্রলেখা
অভিনেত্রী পাত্রলেখা ও অভিনেতা রাজকুমার রাও ২০২৫ সালের নভেম্বর মাসে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। একটি আবেগঘন বার্তা দিয়ে মেয়েকে কোলে পাওয়ার আনন্দ শেয়ার করে নিয়েছিলেন এই দম্পতি। এমনকী বাবা হওয়ার পর রাজকুমার জানিয়েছিলেন যে, অভিনয় থেকে সামান্য বিরতি নিতে চান তিনি!

মালবিকা রাজ
কভি খুশি কভি গাম-এ ছোট্ট কারিনা কাপুরের চরিত্রে অভিনয় করা মালবিকা রাজ ২০২৫ সালের ২৩ অগস্ট একটি কন্যা সন্তানের জন্ম দেন। এটা মালবিকারও প্রথম মা দিবস।

প্রত্যেক তারকাকেই এই বিশেষ দিনে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁদের অনুরাগীরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


