‘শ্রীলেখাদির একটা খারাপ সময় যাচ্ছে…’, পোস্টার বিতর্কে মুখ খুললেন মৌবনী

ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব শ্রীলেখার এই ছবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেন। এবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন করায় কী বললেন পিসি সরকার জুনিয়রের কন্যা মৌবনী সরকার।

Updated on: Aug 2, 2026, 18:43:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন দিল্লিতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল ছাত্রছাত্রীরা। নতুন দিল্লির পাশাপাশি কলকাতাতেও ককরোচ জনতা পার্টি এবং বামেদের মিছিল দেখা যায়। তেমন একটি মিছিলে হাঁটতে গিয়ে শ্রীলেখার একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখতে পাওয়া যায় তিনি একটি পোস্টার হাতে নিয়ে ছবি তুলেছেন। সেই পোস্টারে নরেন্দ্র মোদীর বিকৃত কার্টুন ব্যবহার করা হয়, যার পর সোশ্যাল মিডিয়া জুড়ে শ্রীলেখার বিরুদ্ধে হয় তুমুল কটাক্ষ।

পোস্টার বিতর্কে মুখ খুললেন মৌবনী
পোস্টার বিতর্কে মুখ খুললেন মৌবনী

তবে গোটা বিষয়টি শুধুমাত্র কটাক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যদিও এই গোটা বিষয়টিতে শ্রীলেখা নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন। কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব শ্রীলেখার এই ছবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেন। এবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন করায় কী বললেন পিসি সরকার জুনিয়রের কন্যা মৌবনী সরকার।

আরও পড়ুন: অনেকটা ভয় আর নতুন অনুভূতি! গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?

শ্রীলেখা মিত্রের ঘটনা প্রসঙ্গে মৌবনী বলেন, ‘আমি শ্রীলেখাদিকে ভীষণ ভালোবাসি কিন্তু উনি এমন একটি কাজ করেছেন যাতে আমি ভীষণ হতাশ হয়েছি। মানুষের জীবনে অনেক উত্থান পতন হয়, আমার মনে হয় এটা শ্রীলেখাদির একটা খারাপ সময় যাচ্ছে। নরেন্দ্র মোদি জি এমন একজন মানুষ যিনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওঁকে নিয়ে কোনও প্রশ্ন করাই যায় না। তাঁর সম্পর্কে যদি কিছু বলার থাকে তাহলে সেই বলার ভঙ্গিমাটা কেমন হবে, সেটা জানা খুব জরুরী।’

মৌবনী বলেন, ‘প্রটেস্ট করা প্রয়োজন কিন্তু সেটার ভঙ্গিমা একটু ভালো হলে অনেক বেশি ভালো লাগে। কিছু ভালো না লাগলে তার বিরুদ্ধে কথা বলাই যায় কিন্তু সেটা যতটা সুন্দর করে বলা যায় ততটাই ভালো। শ্রীলেখাদি যদি একটু ভাবতেন তাহলে ভালো লাগত।’

আরও পড়ুন: 'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?

নতুন প্রজন্মকে নিয়েও নিজের মন্তব্য প্রকাশ করেছেন মৌবনী। অভিনেত্রীর কথায়, ‘নতুন প্রজন্ম এখন মানুষকে সম্মান দিতে জানে না। এখন কেউ যদি আপনার জন্য কোনও কাজ করে দেয় তাহলে তাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া হয়। কিন্তু যদি সিচুয়েশন কন্ট্রোলে না থাকত, যদি প্রোটেস্ট বন্ধ না হত, যদি আরও ছাত্র-ছাত্রীরা মারা যেত তখন কি হত? আমরা কেউ অশান্তি চাই না, সমস্যার সমাধান বের করে একটি ভদ্র সমাজ গড়ে উঠুক এটাই আমরা চাই।’

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন পিসি সরকার জুনিয়রের মেজ মেয়ে মৌবনী সরকার। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে এখন চুটিয়ে সংসার করছেন তিনি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মেজ মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনেছিলেন জুনিয়র পিসি সরকার। স্বভাবে কিছুটা লাজুক হলেও সৌম্য স্ত্রীকে নিয়ে বেশ সুন্দর সংসার করছেন।