‘রাহুল বলেছিল তুমি কোনোদিন ঐশ্বর্য হতে পারবে না…’! ফের সরব মৌমিতা, ‘আপনি আগে মানুষ হন’, কটাক্ষ নেটপাড়ার

ফের সোশ্যাল মিডিয়ায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্ট মৌমিতা পণ্ডিতের। আর এবারও সোশ্য়াল মিডিয়ার কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। 

Published on: Sep 22, 2026, 17:32:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কদিন আগেই প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একপ্রকার বোমা ফাটিয়েছিলেন মৌমিতা পণ্ডিত। প্রথমে নিজের হোয়াটসঅ্য়াপে দোলের সময়কার একটি ভিডিয়ো দেন। যেখানে দেখা যায় রাহুল তাঁকে রং মাখাচ্ছেন। এরপর মিডিয়াকে জানান যে, মৃত্যুর আগে রাহুল তাঁর সঙ্গে সম্পর্কে ছিল। যা নিয়ে রীতিমতো মৌমিতাকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে অভিনেত্রীর পোস্ট থেকে স্পষ্ট, কোনো নিন্দে-কটাক্ষেই দমে যাওয়ার পাত্রী তিনি নন।

রাহুলকে নিয়ে ফের পোস্ট মৌমিতার।
রাহুলকে নিয়ে ফের পোস্ট মৌমিতার।

মৌমিতা মঙ্গলবার একটি পোস্ট করেন ফেসবুকে, সেখানে ক্যাপশনে রাহুলের প্রসঙ্গ। লেখেন, ‘অরুণোদয় বলেছিল 'তুমি চাইলেও ঐশ্বর্য হতে পারবে না। তোমাকে মৌমিতারই সেরাটা হতে হবে'। সেই চেষ্টাই চলেছে, চলছে।’

আর এই পোস্টেই বেশ বিরক্ত নেটপাড়া। একজন লিখলেন, ‘অরদীপ্তদাদা কিছু বলেনি?’ আরেকজন লিখলেন, ‘উনি যদি বলেও থাকেন। কথাগুলো তো একান্ত আপনাদের নিজস্ব। সমাজমাধ্যমে জানানো কি খুব দরকারি?’ অন্যজন লেখেন, ‘উনি আপনাকে বলেছিলেন বেস্ট ভার্সন হতে, ওয়ার্স্ট ভার্সন হতে তো বলেননি’!

মৌমিতা তাঁর ও রাহুলের মধ্যে প্রেমের দাবি সামনে আনার পর, বেশ রুষ্ট হয়েছিলেন প্রয়াত অভিনেতার ভক্তরা। তাঁদের দাবি ছিল, আরেকটি মানুষ যখন এই পৃথিবীতে নেই, তখন কেন হঠাৎ এই নিয়ে কথা বলা। একই দাবি নেটপাড়ারও। যেখানে রাহুলের মৃত্যুর পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজ। অনেকের কাছেই মৌমিতার বক্তব্যকে, ‘লাইমলাইটে আসার চেষ্টা’ বলে মনে হয়েছিল।

প্রসঙ্গত, টিভি নাইনকে মৌমিতা জানিয়েছিলেন যে, তিনি ও রাহুল ঠিক করেছিলেন সম্পর্ককে স্বীকৃতি দেবেন। একসঙ্গে সামনে আনবেন তাঁদের ভালোবাসার কথা। মৌমিতা জানিয়েছেন, সেইদিন শেষ শট দিতে জলে নামার আগেও রাহুলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। দুজনে আগের রাতে দীর্ঘ সময় ভিডিয়ো কলও করেছিলেন। মৌমিতার কথায়, ‘আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো সবচেয়ে বড় বিপ্লব, আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More