‘পরিণীতা’য় বড় চমক! জীতুর সঙ্গে ঝামেলায় জড়ানো মৌসুমী এবার রায়ান-পারুলের গল্পে, কোন চরিত্রে?
জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে বড় চমক! এবার গায়ত্রীর বিপদে পাশে দাঁড়াতে কলকাতায় আসছে ‘অঞ্জলী’ মৌসুমী ভট্টাচার্য।
জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-র গল্পে আসতে চলেছে এক মস্ত বড় টুইস্ট। দর্শকদের জন্য বিনোদনের ডোজ আরও বাড়িয়ে দিতে এবার এই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ, অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য (Moushumi Bhattacharya)-র।

ধারাবাহিকের গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমীর এই নতুন চরিত্রের আগমনী বার্তা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে।
অঞ্জলী’ হয়ে আসছেন মৌসুমী, রয়েছে এক পুরনো অতীত সম্পর্ক
ধারাবাহিকের নতুন ট্র্যাক অনুযায়ী, মৌসুমী ভট্টাচার্যের চরিত্রের নাম ‘অঞ্জলী’ (Anjali)। গল্পে দেখানো হবে, অঞ্জলী অত্যন্ত দয়ালু এবং পরোপকারী একটি মেয়ে। অতীতে যখন পারুলের মা গায়ত্রী এক চরম সংকটে পড়ে দক্ষিণ ভারতের জঙ্গলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তখন এই অঞ্জলীই নিজের জীবন বাজি রেখে সেখান থেকে গায়ত্রীকে উদ্ধার করেছিল। ফলে গায়ত্রীর (শাঁওলি চট্টোপাধ্য়ায়) জীবনের এক কঠিনতম সময়ের একমাত্র প্রত্যক্ষদর্শী এবং রক্ষাকর্তা হলো এই অঞ্জলী।
এবার জঙ্গল ছেড়ে কলকাতায় অঞ্জলী! গায়ত্রীর নতুন লড়াই
এতদিন পর অঞ্জলীকে গল্পে ফিরিয়ে আনছেন নির্মাতারা। এবার আর দক্ষিণ ভারতের জঙ্গল নয়, বরং খাস কলকাতায় পা রাখছে অঞ্জলী। বর্তমানে কলকাতায় গায়ত্রী যে নতুন বিপদের সম্মুখীন হয়েছেন এবং যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে তাঁর ঢাল হয়ে দাঁড়াতেই অঞ্জলীর এই আগমন। গায়ত্রীর চরম বিপদে তাঁর পাশে থেকে কীভাবে অঞ্জলী সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করে, সেটাই হবে ‘পরিণীতা’র আগামী পর্বগুলোর মূল আকর্ষণ।
মৌসুমীর নতুন ইনিংস নিয়ে দর্শকদের উত্তেজনা
এর আগে একাধিক ধারাবাহিকে মৌসুমী ভট্টাচার্যকে নানা স্বাদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। দিন কয়েক আগে অভিনেতা জীতু কমলের বিরুদ্ধে অভিযোগ এনে আলোচনায় উঠে এসেছিলেন মৌসুমী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী সময়ে নিজের ছবিতে মালা পরানোয় জীতুকে একহাত নিয়েছিলেন মৌসুমী। আরও বলেছিলেন. ‘জীতু যেটা করেছে, ভীষণ ভুল করেছে। ভীষণ অন্যায় করেছে। তারপর ওঁকে ক্ষমা চাইতে হয়েছে। আজকেও ক্ষমা চেয়েছে। আমি হলে ওঁকে ক্ষমাই করতাম না। আর্টিস্টস ফোরামের অনেক বড় মন, তাই ওঁকে ক্ষমা করেছে।’ পরে জীতু ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করে মৌসুমীকে মিথ্যবাদী তোপ দেগেছিলেন।
সেই অভিনেত্রীই এবার জি বাংলায় ফিরছেন। তবে ‘পরিণীতা’য় মৌসুমীর এই নতুন এবং ১০০ শতাংশ পজিটিভ অবতারটি দর্শকদের কাছে এক নতুন চমক হতে চলেছে। শক্তিশালী অভিনয় এবং এই নতুন চরিত্রের এন্ট্রি ধারাবাহিকের টিআরপি (TRP) তালিকাতেও যে একটা বড়সড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


