Swagat Dey Death: ময়না আর ছলাৎ ছলাৎ করবে না! অকালেই প্রয়াত স্বাগত দে, বড়ক্ষতি বাংলা লোকগানের জগতে
Swagat Dey: তাঁর কালজয়ী কণ্ঠে গাওয়া 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ'-এর মতো বহু গান আজও প্রতিটা বাঙালির হৃদয়ে সমানভাবে জায়গা করে রয়েছে। তাঁর অকাল প্রয়াণের খবর সামনে আসতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো সঙ্গীতমহলে।
বাংলা লোকসংগীত জগতে অপূরণীয় ক্ষতি। অসময়ে সুরলোকে পাড়ি দিলেন প্রবাদপ্রতিম লোক-গায়ক স্বাগত দে। তাঁর কালজয়ী কণ্ঠে গাওয়া 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ'-এর মতো বহু গান আজও প্রতিটা বাঙালির হৃদয়ে সমানভাবে জায়গা করে রয়েছে। তাঁর অকাল প্রয়াণের খবর সামনে আসতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো সঙ্গীতমহলে। পরিবার সূত্রে খবর, সোমবার সেরিব্রাল স্ট্রোক হয় শিল্পীর, শেষরক্ষা হল। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সহ-শিল্পীদের
শিল্পী স্বাগত দে-র প্রয়াণের খবরটি সমাজমাধ্যমে নিশ্চিত করেন গায়িকা জোজো। তিনি লেখেন, ‘তারাদের দেশে ভালো থেকে স্বাগত দা। ওম শান্তি।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শোকপ্রকাশ করে নিজের শৈশবের স্মৃতিচারণায় তিনি লেখেন, ‘স্বাগত দা ... গায়ক স্বাগত দে... আর নেই। কেমন যেন হয়ে গেলাম খবর টা পেয়ে..! ছোটবেলাটা ফিরে এলো... Flash Back এর মত।’
‘মেনে নিতে পারছি না’— শোকস্তব্ধ সহশিল্পীরা
লোকসংগীতের এই উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে ভেঙে পড়েছেন ওঁর সমসাময়িক শিল্পীরাও। প্রখ্যাত লোকসংগীত শিল্পী দেব চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘ও তো আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বড় ক্ষতি হয়ে গেল আমাদের।’
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বহু সঙ্গীতশিল্পী, কলাকুশলী এবং ওঁর অগণিত অনুরাগী প্রিয় শিল্পীর প্রয়াণে বিনম্র শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


