রামায়ণ-এর প্রচারে মোস্ট রিচেস্ট ইউটিউবার মিস্টার বিস্ট! একসঙ্গে ধনুক তুললেন ‘রাম’ রণবীর ‘লক্ষ্মণ’ রবি দুবে

রণবীর কাপুরের রামায়ণের জন্য একটি বিশেষ প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার মিস্টার বিস্টও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রচারমূলক অনুষ্ঠানে ছবির তারকা কাস্টকে দেখা গিয়েছিল।  

Published on: Sep 27, 2026, 09:00:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে প্রচারে বিশেষ উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। ২৬ সেপ্টেম্বরের বিশেষ অনুষ্ঠানে হাজির বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। রণবীরের সঙ্গে তাঁর সাক্ষাৎ, ভগবান রামের মাহাত্ম্য নিয়ে আলোচনা এবং শিবের ধনুক তোলার ভিডিয়ো ঘিরে এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়।

‘রামায়ণ’-এর প্রোমোশনাল ইভেন্টে মিস্টার বিস্ট।
‘রামায়ণ’-এর প্রোমোশনাল ইভেন্টে মিস্টার বিস্ট।

ঢোলের শব্দে অভ্যর্থনা ও ছবি তোলার মুহূর্ত

ইভেন্টে পৌঁছনোর পর মিষ্টার বিস্টকে ঢোলের সুর ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানানো হয়। এরপরই তিনি ছবিটির পরিচালক নীতিশ তিওয়ারি, প্রযোজক নামিত মলহোত্রা এবং অভিনেতা রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবের সঙ্গে পাপারাজ্জিদের সামনে পোজ দেন। অনুষ্ঠানটি শুরু হয় ভগবান হনুমানের এক বিশাল মূর্তির সামনে শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রজ্জ্বলন করে। রণবীর কাপুর অনুষ্ঠানে পৌঁছে ‘জয় শ্রী রাম’ এবং ‘পবনপুত্র হনুমান কি জয়’ স্লোগান তোলেন।

শ্রী রামের মহিমা বোঝালেন রণবীর

একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, রণবীর কাপুর মিষ্টার বিস্টের কাছে ভগবান শ্রী রামের গুরুত্ব ও রামায়ণের মাহাত্ম্য ব্যাখ্যা করছেন। পাশাপাশি তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতেও শেখান রণবীর। অভিনেত্রী সাই পল্লবী ও রবি দুবেকেও মিস্টার বিস্টের সঙ্গে ছবিটির প্রেক্ষাপট নিয়ে কথা বলতে দেখা গিয়েছে।

শিবধনু তুললেন রণবীর ও রবি

ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অন্য একটি ভিডিয়োতে রণবীর কাপুর (শ্রী রাম) এবং রবি দুবেকে (লক্ষ্মণ) প্রতীকী শিবধনু তুলতে দেখা গিয়েছে। প্রথমে রবি দুবে গিয়ে ধনুটি তোলেন এবং পরবর্তীতে রণবীর কাপুর এসে সেই বিশাল ধনুকটি তোলেন।

মিস্টার বিস্টকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

‘রামায়ণ’-এর প্রচার অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। একই ফ্রেমে রণবীর কাপুর ও মিস্টার বিস্টকে দেখে অবাক হয়েছেন অনেকে।

এক নেটিজেন লিখেছেন, ‘কখনও ভাবিনি রণবীর কাপুর ও মিস্টার বিস্টকে একই ফ্রেমে দেখতে পাব।’ অন্য এক জনের মন্তব্য, ‘মিস্টার বিস্টকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নির্মাতারা কার্যত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছেন।’ আবার কারও মতে, ছবির প্রচারের জন্য এটি নির্মাতাদের একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।

অনেকেই আবার ছবি মুক্তির আগেই ‘রামায়ণ’-কে ব্লকবাস্টার বলে অভিহিত করেছেন। যদিও ছবির বাণিজ্যিক সাফল্য সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ মুক্তি পাবে দুটি পর্বে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় যশকে দেখা যাবে। এ ছাড়াও রয়েছেন অরুণ গোভিল, রাকুল প্রীত সিং, লারা দত্ত এবং বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা।

রাম-লক্ষ্মণ তুললেন ধনুক (Social Media Video Grab)
রাম-লক্ষ্মণ তুললেন ধনুক (Social Media Video Grab)

কবে মুক্তি পাবে 'রামায়ণ'?

দুই পর্বে তৈরি এই রামায়ণের বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। ছবিটির ১ম পর্ব আগামী ৬ নভেম্বর আন্তর্জাতিক বাজারে এবং ৮ নভেম্বর (দীপাবলিতে) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি পরবর্তী বছর মুক্তি পাবে। সিনেমাটিতে রণবীর কাপুর (রাম) ও সাই পল্লবী (সীতা) ছাড়া রাবণ চরিত্রে দেখা যাবে যশকে, পাশাপাশি রয়েছেন অরুণ গোভিল, সানি দেওল, লারা দত্ত এবং বিবেক ওবেরয়। প্রচারের এই বিশাল স্কেল দেখে সিনেমা প্রেমীদের ধারণা, ছবিটি ভারত-সহ পুরো বিশ্বজুড়েই বক্স অফিসে এক ইতিহাস তৈরি করতে চলেছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More