মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

'মৃগয়া’ ছবির অসামান্য সকলের পর যখন এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তখন থেকেই সিনেমাটি নিয়ে একটা আলাদাই উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। প্রথম পর্বের বেশিরভাগ তারকাই উপস্থিত নন এই দ্বিতীয় পর্বে তবে দুটি পর্বেই থাকবেন ঋত্বিক চক্রবর্তী।

Published on: Nov 8, 2026, 21:00:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

'মৃগয়া’ ছবির অসামান্য সকলের পর যখন এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তখন থেকেই সিনেমাটি নিয়ে একটা আলাদাই উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। প্রথম পর্বের বেশিরভাগ তারকাই উপস্থিত নন এই দ্বিতীয় পর্বে তবে দুটি পর্বেই থাকবেন ঋত্বিক চক্রবর্তী।

, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক
, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

তবে ‘মৃগয়া ১.৫’ যে বড় পর্দায় মুক্তি পাবে না, এ কথা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। অভিরূপ ঘোষ পরিচালিত এই ছবিটি আসবে জি ফাইভ বাংলা ডিজিটাল প্লাটফর্মে। ঘরে বসেই এবার দর্শকরা দেখতে পাবেন ঋত্বিকের অসামান্য অ্যাকশন একেবারে আলাদা মোড়কে।

আরও পড়ুন: ছয় বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’, কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক

জি ফাইভ বাংলার তরফ থেকে ছবির টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি ঘোষণা করে দেওয়া করা হয় ছবি মুক্তির তারিখ। সিনেমাটি আগামী ১৩ নভেম্বর মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। এই ছবিতে শুধু ঋত্বিক নন, প্রথমবার অ্যাকশান মোডে ধরা দিতে চলেছেন কৌশানি মুখোপাধ্যায়। তিনিও এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।

ঋত্বিক আর কৌশানি ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন অর্পণ ঘোষাল, মীর আফসার আলি। এই ছবিতে শ্রেয়াংশী চরিত্রে অভিনয় করবেন অনন্যা ভট্টাচার্য, যার অপহরণকে ঘিরেই তৈরি গোটা গল্প। অপহরণের পেছনে কে বা কারা রয়েছে সেটাই জানা যাবে এই থ্রিলার অ্যাকশন সিনেমায়। এবার মুক্তি পেল ছবির ট্রেলার।

আরও পড়ুন: বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?

ট্রেলার প্রসঙ্গে

মানুষ নয় বরং যুদ্ধ চলবে, টেকনোলজির বিরুদ্ধে। নতুন প্রজন্মের অপরাধীরা টেকনোলজিকে কাজে লাগিয়ে একের পর এক অপরাধ করে চলেছে, যার বিরুদ্ধে লড়াই করতে হবে পুলিশকে। এই লড়াই যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ একেবারেই হবে না।

গোটা ট্রেলারে যেমন অ্যাকশন দেখানো হয়েছে তেমন দেখানো হয়েছে বেশ কিছু হাস্যরস। সব মিলিয়ে এবারের ছবি একেবারে অন্যরকম হতে চলেছে। তবে ট্রেলারে দর্শকদের জন্য রয়েছে অনেক বড় চমক। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো বিক্রমের সেই মারকাটারি অ্যাকশন আর দেখতে পাওয়া যাবে না কিন্তু সেটা একেবারেই হবে না।

ট্রেলার দেখে স্পষ্ট, এই পর্বেও থাকতে চলেছেন বিক্রম। সেই পুরনো ডায়লগ, সেই পুরনো অ্যাকশন, সেই পুরনো রূপ, সবকিছুই ফিরে পেতে চলেছেন দর্শকরা। খুব স্বাভাবিকভাবেই তাই দর্শকদের উত্তেজনা এই ছবিটি নিয়ে কয়েকগুণ বেড়ে গেল ট্রেলার দেখার পর।