সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি মানেই অন্যরকম গল্প। আজও অর্ধাঙ্গিনী ছবির পর কৌশিক গঙ্গোপাধ্যায় এনেছিলেন তাঁর পরবর্তী ছবি তারপর- এর পোস্টার। এই পোস্টার এতটাই অভিনব ছিল, যে দর্শকরা আন্দাজ করেছিলেন যে আরও একটি মাস্টারপিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে বড় পর্দায়।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি মানেই অন্যরকম গল্প। আজও অর্ধাঙ্গিনী ছবির পর কৌশিক গঙ্গোপাধ্যায় এনেছিলেন তাঁর পরবর্তী ছবি ‘তারপর’- এর পোস্টার। এই পোস্টার এতটাই অভিনব ছিল, যে দর্শকরা আন্দাজ করেছিলেন যে আরও একটি মাস্টারপিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে বড় পর্দায়।
চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের
একটি নৌকোর মধ্যে চারজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। গোধূলি সন্ধ্যায় মাঝি এই চারজনকে কোথায় নিয়ে যাচ্ছেন জানা নেই। ওপরে বড় বড় করে লেখা জীবনকে উল্টে পাল্টে দেখুন। আয়নার প্রতিবিম্বে দেখা যাচ্ছে ‘কৌশিক গাঙ্গুলির ছবি তারপর’ এই লেখাটি।
ছবির পোস্টার প্রকাশ্যে আনার পর চতুর্থীর দিন সম্পন্ন হল ছবির শুভ মহরত। এই দিন উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ ছবির বাকি কলাকুশলীরা। এদিন অনুষ্ঠানে কৌশিক এবং চূর্ণী নিজেকে সাজিয়েছিলেন সাদা পোশাকে। শুধু তাই নয় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের চোখে ছিল একটি সাদা ফ্রেমের চশমা।
অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পাপারাজ্জিদের সম্মুখীন হন পরিচালক জুটি, যেখানে কথায় কথায় চূর্ণীকে জীবন্ত সরস্বতী বলে অভিহিত করেন সকলে। সকলের মুখে এই কথা শুনে কৌশিক গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, ‘সরস্বতী চশমা পরেন না।’ অন্য দিক থেকে উত্তর আসে, ‘এখন সবাই চশমা পরে। সরস্বতী ঠাকুরও বেশি পড়াশোনা করেন তাই এখন চশমা পরেন।’
এরপর উঠে আসে তারপর ছবির প্রসঙ্গ। সকলের মুখে একটি কথা, তারপর কি হতে চলেছে? কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘তারপর পুজোর পর ছবির শুটিং শুরু হবে, এডিটিং হবে আর তারপর আপনারা সবাই দেখতে পাবেন।’
ছবি প্রসঙ্গে
এই ছবিতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিশেষ চরিত্রে অভিনয় করবেন প্রদীপ ভট্টাচার্য। ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে ছবির অভিনেতা অভিনেত্রীদের প্রথম ঝালক।
একদিকে যেমন ‘ধুমকেতু’ ছবির পর আবার কৌশিক গঙ্গোপাধ্যায় ছবিতে অভিনয় করবেন রুদ্রনীল তেমন অন্যদিকে রুদ্রনীল এবং অনির্মাণের জুটি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। চূর্ণী গঙ্গোপাধ্যায় যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রথম পছন্দ সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
Home/Entertainment/সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের