Imran Khan: ‘বিদেশি নাগরিক হয়ে CEC বিরোধী বিক্ষোভে!’ ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে আমিরের ভাগ্নে ইমরান খানকে!

মুম্বই পুলিশ ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এই নোটিশ হাতে পেলেন আমিরের ভাগ্নে।

Published on: Oct 15, 2026, 11:15:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে চরম বিপাকে পড়লেন বলিউড অভিনেতা ইমরান খান। বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হওয়ার পর এবার তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কড়া নির্দেশ দিল মুম্বই পুলিশ!

২৮ তারিখের মধ্যে ভারত ছাড়তে হবে আমিরের ভাগ্নেকে!CEC বিরোধী বিক্ষোভে সামিলের জের (Raju Shinde)
২৮ তারিখের মধ্যে ভারত ছাড়তে হবে আমিরের ভাগ্নেকে!CEC বিরোধী বিক্ষোভে সামিলের জের (Raju Shinde)

আমির খানের ভাইঝি জায়ন মারি ও তাঁর সঙ্গীদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়ে আটক হয়েছিলেন আমির খানের ভাগ্নে তথা ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরান খান।

ইমিগ্রেশন আইনে কেন এই ব্যবস্থা?

মুম্বই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন (US) পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (OCI - Overseas Citizen of India) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আইনি অধিকার আছে কি না। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বার করে দেওয়ার দাবিও জানান।

‘আমি শুধুই একজন নাগরিক হিসেবে এসেছিলাম’: বিতর্ক নিয়ে ইমরান

অন্যদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় বা ভ্যানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে বলেছিলেন—'আমার বিশেষ কোনো রাজনৈতিক দাবি নেই। আমি কোনো সংস্থ বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাঁদের কণ্ঠরোধ করা হচ্ছে!'

পুলিশের ভ্যান থেকে হাস্যরসাত্মক মেজাজে ‘একটু ড্রাইভে যাচ্ছি’ লিখে ছবি পোস্ট করা অভিনেতা এখন পুলিশের এই দেশ ছাড়ার নির্দেশের পর কোনও আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বি-টাউন ও নেটপাড়া।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More