৩য় সন্তানের বাবা হলেন বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকী, ২য় বউয়ের কোল জুড়ে এল বরকত, খুশির হাওয়া

তৃতীয়বারের মতো বাবা হলেন মুনাওয়ার ফারুকী। বিগ বস জয়ীর দ্বিতীয় স্ত্রী মেহজাবীন কোতোয়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

Published on: May 2, 2026, 08:16:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুনাওয়ার ফারুকির জীবনে এবার এক বিশেষ পাওনা। মে মাসের প্রথম দিনেই জনপ্রিয় এই কমেডিয়ানের কোল আলো করে এল একরত্তি কন্যাসন্তান। ১ মে ২০২৬, শুক্রবার রাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর ভাগ করে নিয়েছেন মুনাওয়ার। দ্বিতীয় স্ত্রী মেহজাবিন কোটওয়ালার কোল জুড়ে আসা এই খুদেকে মুনাওয়ার অভিহিত করেছেন ‘বরকত’ (সৌভাগ্য) হিসেবে।

৩য় সন্তানের বাবা হলেন বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকী, ২য় বউয়ের কোলে এল বরকত!
৩য় সন্তানের বাবা হলেন বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকী, ২য় বউয়ের কোলে এল বরকত!

সোশ্যাল মিডিয়ায় প্রথম ঝলক:

ইনস্টাগ্রামে চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন মুনাওয়ার। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে পরম মমতায় মেহজাবিনের হাত ধরে আছেন তিনি। অন্য ছবিতে ধরা পড়েছে হাসপাতালের বাইরের দৃশ্য। তবে অনুরাগীদের মন কেড়েছে খুদে ‘বরকত’-এর সেই আলতো ঝলক আর মা মেহজাবিনের দু’হাতের আশ্রয়ে শুয়ে থাকা একরত্তির ছবি। ক্যাপশনে মুনাওয়ার লিখেছেন, ‘ঘরে বরকত এসেছে। আজ দোয়ায় আমায় বিশেষ করে মনে রাখবেন।’

তিন সন্তানের বাবা মুনাওয়ার:

এই নতুন সদস্যের আগমনে মুনাওয়ারের পরিবার এখন তিন সন্তানের।

১. প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে মুনাওয়ারের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম মিখাইল। বর্তমানে মিখাইল বাবা মুনাওয়ার ও মেহজাবিনের কাছেই থাকে। ৮ বছরের ছেলের সঙ্গে দারুণ বন্ডিং তাঁর সৎ মা-এর।

২. মেহজাবিনের আগের পক্ষের একটি ১০ বছরের কন্যাসন্তান রয়েছে, যাকে মুনাওয়ার নিজের মেয়ের মতোই স্নেহ করেন।

৩. এবার মেহজাবিন ও মুনাওয়ারের কোল জুড়ে এল তাঁদের প্রথম সন্তান (কন্যা)।

ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই:

২০১৭ সালে জেসমিনের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল মুনাওয়ারের। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি পড়ে এবং ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয়। এরপর ‘বিগ বস ১৭’ জেতার পর ২০২৪ সালে মেকআপ আর্টিস্ট মেহজাবিন কোটওয়ালার সঙ্গে ঘর বাঁধেন তিনি। অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে হওয়া সেই বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। এবার সেই সংসারে নতুন অতিথির আগমন যেন যাবতীয় জল্পনায় খুশির রঙ বুলিয়ে দিল।

মুনাওয়ারের এই আনন্দঘন মুহূর্তে সতীর্থ শিল্পী থেকে শুরু করে অনুরাগীরা— সবাই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More