বাইকে ধাক্কা, আরোহীকে মারধরের অভিযোগে অভিযুক্ত ‘মুন্নাভাই’ খ্যাত অভিনেতা অশ্বিন

মুম্বইয়ের চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত অভিনেতা অশ্বিন মুশরানের বিরুদ্ধে পথচারীকে মারধর করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গোয়ার রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু ভুল দিকে গাড়ি নিয়ে ঢুকে পড়ার ফলে উল্টো দিক থেকে আসা একটি বাইকে সজোরে তিনি ধাক্কা মারেন। বাইকে ছিলেন এক বাবা এবং ছেলে।

Updated on: Aug 16, 2026, 20:55:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুম্বইয়ের চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত অভিনেতা অশ্বিন মুশরানের বিরুদ্ধে পথচারীকে মারধর করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গোয়ার রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু ভুল দিকে গাড়ি নিয়ে ঢুকে পড়ার ফলে উল্টোদিক থেকে আসা একটি বাইকে সজোরে তিনি ধাক্কা মারেন। বাইকে ছিলেন এক বাবা এবং ছেলে।

আরোহীকে মারধরের অভিযোগে অভিযুক্ত ‘মুন্নাভাই’ খ্যাত অভিনেতা অশ্বিন
আরোহীকে মারধরের অভিযোগে অভিযুক্ত ‘মুন্নাভাই’ খ্যাত অভিনেতা অশ্বিন

অভিযোগ, গাড়িতে ধাক্কা দেওয়ার পরেই সেখানে বাইক আরোহীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেতা। এমনকি অভিনেতা এবং তার স্ত্রী বাইক আরোহীদের দোষ দিতে শুরু করেন। গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

জানা গিয়েছে, ওই বাইক আরোহীদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মুন্না ভাই খ্যাত অভিনেতার এমন ব্যবহার দেখে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার নিন্দায় মুখর হয়েছেন সকলে। যেখানে অভিনেতার দোষ ছিল, সেখানে হঠাৎ করে বাইক আরোহীদের সঙ্গে এমন বচসায় তিনি কেন জড়িয়ে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন স্থানীয় নেতা আমল কনেকর। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দুর্ঘটনায় বাইক আরোহী ভীষণভাবে আহত হয়েছেন। আহত ওই ব্যক্তির হাড়ের একটি অংশ গাড়িতে আটকে যায়, ফলে খুব স্বাভাবিকভাবেই তাঁরা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তোলেন।

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

কিন্তু গোটা ব্যাপারটিতে ক্ষমা চাওয়ার পরিবর্তে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। এমনকি আহত ওই ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে তাঁরা তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যান পার্টিতে যোগ দেবেন বলে।

স্থানীয় নেতার অভিযোগ অনুযায়ী, শুধুমাত্র বাইক আরোহীদের সঙ্গে অভিনেতা ও তাঁর স্ত্রী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তা নয়, বচসার সময় অভিনেতার স্ত্রী অভিযোগকারীর দিকে থুতু ছেটান। তবে এই গোটা ঘটনায় অভিনেতা বা পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।