Jeet Gannguli: প্রয়াত জিৎ গঙ্গোপাধ্যায়ের মা, ‘আমার পৃথিবীটা আজ শূন্য হয়ে গেল', শোকস্তব্ধ শিল্পী

মাতৃহারা হলেন জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়! ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা গঙ্গোপাধ্যায়— ‘আমার পৃথিবীটা আজ শূন্য হয়ে গেল’, আবেগঘন পোস্টে কী লিখলেন শিল্পী?

Published on: Nov 27, 2026, 15:50:04 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সংগীত জগতে শোকের ছায়া। মাকে হারালেন খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Gannguli)। শুক্রবার সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায় (Mina Ganguli)। মায়ের প্রয়াণের খবর নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জিৎ। শোকস্তব্ধ শিল্পী জানিয়েছেন, মাকে হারিয়ে তাঁর পৃথিবীটা আজ সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছে।

প্রয়াত জিৎ গঙ্গোপাধ্যায়ের মা, ‘আমার পৃথিবীটা আজ শূন্য হয়ে গেল', শোকস্তব্ধ শিল্পী
প্রয়াত জিৎ গঙ্গোপাধ্যায়ের মা, ‘আমার পৃথিবীটা আজ শূন্য হয়ে গেল', শোকস্তব্ধ শিল্পী

সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্টে কী লিখলেন জিৎ গঙ্গোপাধ্যায়?

মায়ের মৃত্যুর খবর জানিয়ে সোশাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন বার্তা পোস্ট করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘আমার মা, শ্রীমতী মীনা গঙ্গোপাধ্যায়, আজ সকাল ৯টায় অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমার পৃথিবীটা আজ শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে ওঁকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

মুম্বই থেকে কলকাতায় আসছেন জিৎ-চন্দ্রাণী, কখন হবে শেষকৃত্য?

মায়ের প্রয়াণের খবর পেয়েই শেষ বিদায়ে শামিল হতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত ৯টা নাগাদ কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

শিল্পীর এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন টলিউড ও বলিউডের সহকর্মী এবং অগণিত অনুরাগীরা। প্রত্যেকেই প্রয়াত মীনা গঙ্গোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।