Deepika Padukone Ex BF: ‘দীপিকা আমাকে প্রোপোজ করেছিল, ওকে আমিই ছেড়েছিলাম’, বিতর্কিত মন্তব্যের সাফাই নায়কের

তিনি দীপিকার প্রথম প্রেমিক। নিজেই ব্রেকআপ করেছিলেন মডেল দীপিকা পাড়ুকোনের সঙ্গে, তখনও হিরোইন হয়ে ওঠেননি দীপিকা। পুরোনো প্রেমিকের দাবি ঘিরে তোলপাড়, কে এই ইব্রাহিম মুজাম্মিল?

Published on: Jul 13, 2026, 16:30:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের গ্লোবাল সুপারস্টার দীপিকা পাড়ুকোন। কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই মাতৃত্বকে আলিঙ্গন করেছেন দীপিকা। রণবীরের সঙ্গে সুখী গৃহকোণ তাঁর। দুয়ার পর শীঘ্রই দ্বিতীয় সন্তানের জননী হবেন অভিনেত্রী। তবে তাঁর অতীত সম্পর্ক এবং পুরোনো প্রেমিকদের নিয়ে চর্চা থামে না।

‘দীপিকা আমাকে প্রোপোজ করেছিল, ওকে আমিই ছেড়েছিলাম’, বিতর্কিত মন্তব্যের সাফাই (AFP)
‘দীপিকা আমাকে প্রোপোজ করেছিল, ওকে আমিই ছেড়েছিলাম’, বিতর্কিত মন্তব্যের সাফাই (AFP)

রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের কিসসা কারুর অজানা নয়। এমনকী দীপিকার নাম জড়িয়েছে বিজয় মালিয়া পুত্র সিদ্ধার্থ থেকে শুরু করে যুবরাজ সিং-মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও। তবে জানেন কি বলিপাড়ার আরও এক নায়কের প্রেমে ডুব দিয়েছিলেন শাহরুখের ওম শান্তি ওম নায়িকা। হালে দীপিকার সেই প্রাক্তন প্রেমিক মুজাম্মিল ইব্রাহিম (Muzammil Ibrahim)-এর একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে সমাজমাধ্যমে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

একটি পুরোনো সাক্ষাৎকারের ক্লিপ নতুন করে ভাইরাল হওয়ার পর, যেখানে মুজাম্মিলকে দীপিকার সাথে নিজের ব্রেকআপ নিয়ে বেশ কিছু দাবি করতে শোনা যায়। অবশেষে সেই নিয়ে নিজের নীরবতা ভাঙলেন অভিনেতা। ভুলভাবে এই খবর পরিবেশন এবং তাঁর মন্তব্যকে আংশিকভাবে তুলে ধরার বিরুদ্ধে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি জারি করেছেন মুজাম্মিল।

'সম্পর্ক আমিই ভেঙেছিলাম, কোনো আফসোস নেই'

২০২৫-এ দেওয়া সিদ্ধার্থ কাননের একটি পডকাস্টে ‘স্পেশ্য়াল ওপস’ খ্যাত মুজাম্মিল ইব্রাহিম দীপিকার সাথে তাঁর অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। বর্তমানে ভাইরাল হওয়া সেই ক্লিপে তাঁকে বলতে শোনা যাচ্ছে: ‘ও-ই আমাকে প্রথম প্রপোজ করেছিল। সম্পর্কটা আমিই ভেঙেছিলাম। কাউকে ছেড়ে আসার জন্য আমার মনে কোনো আফসোস থাকে না। আমি খুব শক্ত মনের ছেলে ভাই। সেই সময় আমি একজন তারকা ছিলাম, ও ছিল না। ও তখন স্রেফ একজন মডেল ছিল। আর আজ ও একজন মস্ত বড় সুপারস্টার, আর আমাকে এখন কেউ চেনেও না! আমি ওঁর অনেক বড় একজন ফ্যান।’

মুজাম্মিল আরও দাবি করেছিলেন যে, মুম্বই শহরে দীপিকার আলাপ হওয়া প্রথম ছেলে তিনিই ছিলেন এবং তাঁর সাথেই দীপিকার প্রথম সিরিয়াস সম্পর্ক তৈরি হয়েছিল। ব্রেকআপের পর কয়েক বছর ফোনে ওনাদের সুসম্পর্ক বজায় থাকলেও রণবীর সিংয়ের সাথে দীপিকার বিয়ের পর থেকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে আর কোনও কথা হয়নি জানিয়েছিলেন ‘ধোঁকা’ অভিনেতা। দীপিকার এই আকাশছোঁয়া সাফল্যে তাঁর মনে কখনো হীনম্মন্যতা বা হিংসে হয়নি, বরং তিনি খুশি।

এডিটিংয়ের চক্করে ‘হারিয়েছে সম্মান ও প্রসঙ্গ’— ক্ষুব্ধ মুজাম্মিল

এই পুরোনো ইন্টারভিউটি ইন্টারনেট জুড়ে ছড়াতে শুরু করতেই নেটিজেনদের তোপের মুখে পড়েন অভিনেতা। পরিস্থিতি সামাল দিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নোট শেয়ার করে মুজাম্মিল লেখেন: ‘যে সাক্ষাৎকারটি নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং যাকে ভুলভাবে ‘নতুন দাবি’ হিসেবে হেডলাইন করা হচ্ছে, সেটি আসলে এক বছরেরও বেশি পুরোনো একটি রেকর্ডিং। একটি দীর্ঘ কথোপকথনের মাত্র কয়েকটি মুহূর্ত কেটে এখন সার্কুলেট করা হচ্ছে। সেই কথা বলার পেছনের দ্বিধা, আসল প্রসঙ্গ এবং যে সম্মানের সাথে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল— তা প্রায়শই এডিটিং প্রসেসের কাটছাঁটে এবং খণ্ডিতভাবে দেখার কারণে হারিয়ে যায়।’

তিনি আরও স্পষ্ট করে জানান যে তিনি সবসময়ই নিজের অতীতের মানুষদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে এসেছেন এবং ভবিষ্যতেও সেই মানসিকতা বদলাবে না। তিনি গত বহু বছর ধরে কেবল নিজের কাজ এবং জীবন গুছিয়ে নেওয়ার দিকেই ফোকাস করছেন এবং চান চর্চাটা যেন তাঁর কাজের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। মুজাম্মিল ওই সাক্ষাৎকারে আরও বলেছিলেন যে, দীপিকা নিজের জীবনে রণবীর সিংয়ের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছেন এবং ওনাদের একটি কন্যাসন্তানও রয়েছে যার নাম ‘দুয়া’— যা দীপিকা সবসময়ই চাইতেন।

দীপিকার বর্তমান জীবন ও আগামী ছবিসমূহ

উল্লেখ্য, বর্তমানে দীপিকা এবং রণবীর ওনাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন। কাজের ফ্রন্টে, ২০২৪ সালের ব্লকবাস্টার ছবি ‘সিংহাম এগেইন’-এর পর দীপিকাকে খুব শীঘ্রই পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’ (Raaka)-তে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে। এছাড়াও শাহরুখ খানের সাথে সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘কিং’ (King)-এরও অংশ দীপিকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More