‘আমার মেয়েকে ছবিতে নিলে ও সিনেমাটা বরবাদ করে দেবে', রানিকে নিয়ে প্রযোজককে সতর্ক করেন মা

মঙ্গলবার প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। তিন দশক আগে রানির ডেবিউ হিন্দি ছবির প্রযোজককে সচেতন করেছিলেন কৃষ্ণা দেবী। কেন জানেন?

Published on: Sep 23, 2026, 09:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ৭৫ বছর বয়সে প্রয়াত রানির মা, গায়িকা কৃষ্ণা মুখোপাধ্যায় (Krishna Mukerji)। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী। কেরিয়ারের শুরু থেকে ছায়ার মতো মেয়েকে আগলে রাখা এই মানুষটিকে হারিয়ে এখন পুরোপুরি একা রানি।

‘মেয়েকে ছবিতে নিলে ও সিনেমাটা বরবাদ করে দেবে', রানিকে নিয়ে প্রযোজককে বলেন মা
‘মেয়েকে ছবিতে নিলে ও সিনেমাটা বরবাদ করে দেবে', রানিকে নিয়ে প্রযোজককে বলেন মা

মায়ের মৃত্যুর এই শোকাচ্ছন্ন আবহে সোশ্যাল মিডিয়ায় ফের ভেসে উঠছে রানির পুরোনো এক সাক্ষাৎকার, যেখানে ফুটে উঠেছিল মা-মেয়ের এক অসম্ভব মজাদার এবং অকপট রসায়ন!

‘প্রযোজককে মা বলেছিলেন—আমাকে নিলে তোমার ছবি ডুববে!’

১৯৯৬ সালে 'রাজা কি আয়েগি বারাত' (Raja Ki Aayegi Baraat) ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় রানির। তার আগে অবশ্য প্রাক্তন মেসোমশাই প্রসেনজিৎ-এর সাথে বিয়ের ফুল ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে রানির। কিন্তু জানেন কি, মেয়ের প্রথম স্ক্রিন টেস্ট দেখেই প্রযোজককে সাবধান করে দিয়েছিলেন মা কৃষ্ণা মুখোপাধ্যায় নিজেই!

এক ইন্টারভিউয়ে রানি স্মৃতিচারণ করে বলেছিলেন, 'আমার প্রথম স্ক্রিন টেস্ট দেখার পর মা এতটাই হতাশ হয়েছিলেন যে সোজা প্রযোজক সেলিম আঙ্কেলকে গিয়ে বলেছিলেন— 'আমার মনে হয় মেয়েকে নায়িকা করলে আপনার সিনেমা পুরো বরবাদ হয়ে যাবে! মারাত্মক লস খাবেন আপনি, বরং একে না নেওয়াই ভালো!' মা এতটাই চতুর ছিলেন যে উনি এক দেখাতেই বুঝে গিয়েছিলেন আমার অভিনয় জঘন্য হচ্ছে।'

প্রযোজক সলিম অবশ্য কৃষ্ণাদেবীর সেই সতর্কবার্তা কানে তোলেননি, এবং রানিকে দিয়েই কাজ করিয়েছিলেন! বাকিটা তো ইতিহাস— 'গুলাম', 'কুছ কুছ হোতা হায়'-এর পর বলিউডের একছত্র রানি হয়ে ওঠেন রানি মুখোপাধ্য়ায়।

বাবার অমত কাটিয়ে মায়ের হাত ধরেই যাত্রা শুরু:

রানির বাবা রাম মুখোপাধ্যায় ছিলেন পরিচালক আর মা কৃষ্ণা মুখোপাধ্যায় ছিলেন বাংলা ও হিন্দি ছবির প্লেব্যাক সিঙ্গার। কিন্তু তা সত্ত্বেও মেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক, সেটা একেবারেই চাননি রানির বাবা। সেই যুগে ফিল্ম পরিবারের মেয়েদের অভিনয় করা খুব একটা ভালো চোখে দেখা হতো না। কিন্তু মা কৃষ্ণা মুখোপাধ্যায়ই মেয়েকে উৎসাহ দিয়ে স্ক্রিন টেস্ট দিতে পাঠিয়েছিলেন।

মুখার্জি পরিবারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর জানিয়ে শুভানুধ্যায়ীদের কাছে এই কঠিন সময়ে 'প্রাইভেসি' বা গোপনীয়তার অনুরোধ করা হয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More