ছোটপর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস। তবে মাঝে অনেকটা সময় তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তবে সমাজমাধ্যমে তিনি বেশ সক্রিয়। সেখানে তিনি তাঁর জীবনের নানা বিষয়, নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার ফের সুখবর দিলেন নায়িকা।
ছোটপর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস। তবে মাঝে অনেকটা সময় তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তবে সমাজমাধ্যমে তিনি বেশ সক্রিয়। সেখানে তিনি তাঁর জীবনের নানা বিষয়, নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার ফের সুখবর দিলেন নায়িকা।
বৃহস্পতিবার তিনি সমাজমাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নেন। জানেন কী সুখবর? গাড়ি কিনেছেন নায়িকা। মার্সিডিজ বেঞ্জ কিনেছেন নায়িকা। এই গাড়ির বাজার দর প্রায় ৪৪-৪৫ লাখের মধ্যে। নায়িকা তাঁর গাড়ির সঙ্গে একগুচ্ছ ছবি তুলে পোস্ট করেন। লেমন ইয়োলো রঙের সিল্কের শাড়ি ও হালকা মেকআপে হাসি মুখে ধরা দেন নায়িকা। কপালে ছোট্ট টিপও পরেন। তাছাড়াও তাঁর জীবনের এই সুন্দর মুহূর্ত কেক কেটে উদযাপন করেন। ছবিগুলি পোস্ট করে নবনীতা ক্যাপশনে লেখেন, ‘আমার মতো আপগ্রেড।’ নায়িকার এই নতুন গাড়ির ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
তবে অনেকে আবার কিছু বিরূপ মন্তব্যও করেছেন। একজন লেখেন, ‘দিদি বাজারে তো সিনেমা নেই তাহলে?’ আর একজন লেখেন, ‘কাজ তো নেই টাকা আসছে কোথা থেকে?’ আর একজন লেখেন, ‘শেষ কোন ছবি বা সিনেমায় ছিলেন যেন আপনি?’
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে মাসে জীতু কমল ও নবনীতা দাস বিয়ে করেছিলেন ভালোবেসে। তাঁদের জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। তাঁরা একসঙ্গে ইসস্মার্ট জোরির মঞ্চেও গিয়েছিলেন। কিন্তু রিয়্যালিটি শো থেকে ফেরার কয়েক মাসের মধ্যেই তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। নবনীতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা ভালো থাকার জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জীতু প্রথমে ব্য়াপারটা অস্বীকার করলেও, জানা যায় ডিভোর্স ফাইল সারা। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আইনিভাবে আলাদা হয়ে যান। তার কিছু পর থেকে বিনোদন জগৎ থেকে নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছেন নবনীতা। যদিও সম্প্রতি তাঁকে সান বাংলার জনপ্রিয় গেম শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'-এ দেখা গিয়েছিল।