জীতুর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়েতে মন নেই নবনীতার! ‘আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি…’, যা বললেন নায়িকা

জীতু কমল ও নবনীতা দাসের বিচ্ছেদ হয়েছে প্রায় আড়াই বছর হয়ে গেল। মাঝে নবনীতার নাম জড়িয়েছিল তাঁর এক বন্ধুর সঙ্গে। যদিও এখন আর সেভাবে তাঁকে কারুর সঙ্গে দেখা যায় না। কিন্তু বিয়ে সে বিষয়ে নবনীতা কী ভাবেন? আবার কি নতুন করে সাত পাকে বাঁধা পড়তে চান নায়িকা? এবার তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

Published on: Jan 18, 2026 9:31 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১৯ সালের ৬ মে মাসে জীতু কমল ও নবনীতা দাস বিয়ে করেছিলেন ভালোবেসে। তাঁদের জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। তাঁরা একসঙ্গে ইসস্মার্ট জোরির মঞ্চেও গিয়েছিলেন। কিন্তু রিয়্যালিটি শো থেকে ফেরার কয়েক মাসের মধ্যেই তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। যদিও বিচ্চেদের কারণ নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই। নবনীতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা ভালো থাকার জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জীতু প্রথমে ব্য়াপারটা অস্বীকার করলেও, জানা যায় ডিভোর্স ফাইল সারা। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আইনিভাবে আলাদা হয়ে যান।

জীতুর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়েতে মন নেই নবনীতার! ‘আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি…’, যা বললেন নায়িকা
জীতুর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়েতে মন নেই নবনীতার! ‘আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি…’, যা বললেন নায়িকা

আরও পড়ুন: 'ঘাটালকে ভালো রাখার জন্যই.. ', ঘাটাল মাস্টারপ্ল্যানের পর আবার বড় পদক্ষেপ দেবের

তাঁদের বিচ্ছেদ হয়েছে প্রায় আড়াই বছর হয়ে গেল। মাঝে নবনীতার নাম জড়িয়েছিল তাঁর এক বন্ধুর সঙ্গে। যদিও এখন আর সেভাবে তাঁকে কারুর সঙ্গে দেখা যায় না। কিন্তু বিয়ে সে বিষয়ে নবনীতা কী ভাবেন? আবার কি নতুন করে সাত পাকে বাঁধা পড়তে চান নায়িকা? এবার তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘জানতাম সব কথার মাঝে বিয়ের কথা আসবে। না, একেবারেই সে সব কিছু ভাবছি না। আসলে এখন আমি কোনও ক্ষেত্রে যদি এগিয়ে যাই, তার পরে আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি। তাই বিয়ে নিয়ে আপাতত কথা না বলাই ভালো।’

আরও পড়ুন: মমতার কাছে অনির্বাণের উপর থেকে ব্যান সরানোর অনুরোধ দেবের! মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ

প্রসঙ্গত, কিছুদিন আগে জীতুর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে দারুণ জলঘোলা হয়েছিল। বিশেষ করে মেগার নায়ক জিতু কমল রীতমতো ট্রেন্ড করছিলেন সোশ্যাল মিডিয়ায়। এক সময় শোনা গিয়েছিল নায়ককে নাকি আর মেগায় দেখা যাবে না, আর তা নিয়ে রীতিমতো প্রতিবাদ জানিয়েছিলেন তাঁর ভক্তরা তাঁরা বলেছিলেন, নায়ককে বাদ দিলে তাঁরা আর দেখবেই না ওই সিরিয়াল। তবে এইসব বিতর্কের মাঝে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের একটি ইনস্টা স্টোরি সকলের নজর কাড়ে। যেখানে তিনি জানিয়ে ছিলেন যে তাঁর কেমন জীবনসঙ্গী চাই তাঁর!

নবনীতা এড ওয়েস্টউইক ও এমি জ্য়াকসনের একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন। যা কোনো এক রেড কার্পেটের সময়কার। সুন্দরী বউকে ঠোঁট ঠাঁসা চুমু খান এড। সেটি শেয়ার করে নবনীতা ক্যাপশনে লিখেছিলেন ‘This is How I want my man to react after getting me.’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমিও চাই আমার মানুষটা এমনই প্রতিক্রিয়া দিক আমাকে পাওয়ার পর’।