Nabanita Das: শরীরে নেই সুতো! হোটেলের সাদা বিছানায় শুয়ে সেক্সি পোজ নবনীতার, জীতুর প্রাক্তনের ছবি তুলল কে?

Nabanita Das: জীতুর সঙ্গে ডিভোর্সের পর থেকেই নিজেকে নতুন রূপে মেলে ধরেছেন নবনীতা। অভিনয় থেকে দূরে এখন ব্যবসায় মন তাঁর। আচমকা কেন এই অবতার? 

Published on: Jun 15, 2026, 22:48:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী এবং অভিনেতা জীতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস আবার খবরে। বিচ্ছেদের পর নিজের জীবনে নতুনভাবে এগিয়ে চলা নবনীতা প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে চমক দিয়ে থাকেন। এবার তাঁর এক অত্যন্ত সাহসী পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

শরীরে নেই সুতো! সাদা বিছানায় শুয়ে সেক্সি পোজ নবনীতার, জীতুর প্রাক্তনের ছবি তুলল কে?
শরীরে নেই সুতো! সাদা বিছানায় শুয়ে সেক্সি পোজ নবনীতার, জীতুর প্রাক্তনের ছবি তুলল কে?

হোটেলের সাদা বিছানায় উষ্ণতা ছড়ালেন নবনীতা

নিজের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে নবনীতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের দুধ সাদা বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নবনীতার ভঙ্গিমা— তাঁর পিঠের অংশ সম্পূর্ণ অনাবৃত, যেন ‘শরীরে সুতো নেই’। কোমরের নিচ থেকে অবশ্য সাদা চাদর দিয়ে ঢাকা। তাঁর এলোমেলো চুল এবং উপুড় হয়ে শোওয়ার স্টাইল পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়েছে।

বিছানার ওপর ছড়িয়ে রয়েছে ম্যাগাজিন, হোটেলের ‘মেনু’ কার্ড। নবনীতার হাতে আংটি, গলায় চেন। বিছানায় রাখা ট্রে-তে সাজানো ফল, একগুচ্ছ লাল রঙা ফুল। বক্ষযুগলের সামনে সেই ফুলের গোছা ধরেই পোজ নায়িকার।

একটু অগোছালো, একটু জাদুকরী..

নিজের এই পোস্টের মাধ্যমে নবনীতা যেন তাঁর মনের অন্দরমহলের হদিশ দিয়েছেন। এই সাহসী ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটু অগোছালো, একটু জাদুকরী…’। ক্যাপশনের সঙ্গে হেডফোন এবং শান্তির ইমোজি ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে, এটি তাঁর নিজের সঙ্গে কাটানো অত্যন্ত শান্ত ও মনোরম কিছু মুহূর্তের ছবি।

প্রশ্ন উঠছে— ছবিটি তুলল কে?

এই সাহসী ছবির চেয়েও নেটিজেনদের কাছে বড় কৌতুহল তৈরি হয়েছে ছবিটির ফটোগ্রাফারকে নিয়ে। জীতু কমলের সঙ্গে আইনি বিচ্ছেদের পর নবনীতা এখন সিঙ্গল। তাহলে উপুড় হয়ে শোওয়া তাঁর এই ব্যক্তিগত ছবি কে তুলে দিল? এই প্রশ্নের উত্তরও নবনীতা নিজেই দিয়েছেন তাঁর পোস্টের ‘ফটো কার্টেসি’-তে। ছবির শেষে তিনি ক্রেডিট দিয়েছেন, ‘ছবি সৌজন্যে- আমি নিজেই’।

কেউ কেউ ভাবছেন হয়তো তিনি কোনও ট্রাইপড বা সেলফ-টাইমার ব্যবহার করে নিজেই এই ছবি তুলেছেন, আবার অনেকেই জল্পনা শুরু করেছেন যে, ‘প্রাক্তন’-এর পরে কি নবনীতার জীবনে নতুন কোনও ‘বর্তমান’ এসে এই ছবি তুলে দিলেন? ভক্তদের এই সব কৌতূহল ও প্রশ্নের পাহাড়ের মাঝেই নিজের 'জাদুকরী' সময় উপভোগ করছেন নবনীতা। কিছুদিন আগেই জীতুর ফেসবুক ভিডিয়োয় দেখা মিলেছিল নবনীতার। প্রাক্তন স্বামীর ডাকে সারা দিয়ে রাত দুটোয় কুলফি খেতে পৌঁছেছিলেন তিনি।

বিয়ে ভাঙলেও জীতু-নবনীতার মধ্য়ে সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে। আপতত ছোটপর্দা থেকে দূরে নবনীতা। মন দিয়েছেন ব্যবসায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More