Nabanita-Jeetu Age Gap: ২৯ বছরের জন্মদিন নবনীতার, বিশ্বাসই হল না নেটপাড়ার! প্রাক্তন জীতুর থেকে বয়সে কত ছোট ‘বাচ্চ বউ’?
৩ অগস্ট ২৯ বছরে পা রাখলেন নবনীতা দাস। যদিও অভিনেত্রীর কেক কাটার ভিডিয়ো শেয়ার করতেই নেটপাড়া তাজ্জব। কেউ বিশ্বাস করতে পারছে না এখনো ৩০-এর গণ্ডিই পেরোতে পারেননি
জন্মদিনে কেক কাটার ভিডিয়ো শেয়ার করতেই হতবাক নবনীতা দাসের ভক্তরা। কেকের সামনে রাখা ২৯ নম্বরের মোমবাতি দেখে যেন বিশ্বাসই হচ্ছে না নেটপাড়ার। অনেকেই মন্তব্য করেছেন, ‘এখনো তুমি ২৯, আমি তো ভাবতেই পারছি না!’

নবনীতা যে ফোটোটি শেয়ার করেছেন তা তোলা হয়েছে সমুদ্রের ধারে। অর্থাৎ সমুদ্র সৈকতে নিজের জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী। পরেছিলেন সাদা রঙের স্কার্ট আর হলুদ রঙের ব্রা টপ। চোখের রোদচশমা জায়গা করে নিয়েছে মাথায়।
যদিও ২৯ বছরে কম ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়নি নবনীতাকে। ভেঙেছে চার বছরের সুখী দাম্পত্য। একসময় নবনীতা আর জীতু কমলকে টলিউডের পাওয়ার কাপল হিসেবে দেখা হত। তাই আচমকাই তাঁদের বিয়ে ভাঙার খবর বেশ হতবাক করেছিল সকলকে। ২০২৩ সালের জুন মাসে আচমকাই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটান অভিনেত্রী। সেই পোস্ট অবশ্য প্রথমদিকে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন জীতু। জানা যায় যে, বনিবনা না হওয়ায় তারা আলাদা হয়েছেন।
নবনীতার বয়স নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে জীতুর থেকে কত ছোট ছিলেন তাঁর ‘বাচ্চা বউ’! ১৯৯০ সালের ২৮ অগস্ট জন্ম জীতুর। অর্থাৎ বর্তমানে অভিনেতার বয়স ৩৫ বছর। অর্থাৎ নবনীতার সঙ্গে বয়সের ফারাক ছিল ৬ বছরের।
২০১৫ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'দীপ জ্বেলে যাই'-এর মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন নবনীতা। দিয়া চরিত্র দিয়ে প্রথম ধারাবহিক থেকেই জায়গা করে নিয়েছিল দর্শক মনে। আর এই ধারাবাহিকে নবনীতার হিরো ছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। এর পর নবনীতা কাজ করেন অর্ধাঙ্গিনী ধারাবাহিকে। আর এই ধারাবাহিক থেকেই জীতু আর নবনীতার প্রেমের সূত্রপাত। আর ২০১৯ সালে দুজনে সাতপাকে বাধা পড়েন। এরপর মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে ‘মা তারা’-র চরিত্রে দেখা গিয়েছিল নবনীতাকে। ছোট পর্দায় তাঁর শেষ কাজ ‘তুমি আশেপাশে থাকলে’।
তবে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে নবনীতা। কখনো তাঁকে দেখা যায় তাইল্যান্ডের সৈকতে তো কখনো গোয়া-য়। আবার কখনো পাহাড়ে। বরং বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে একটি স্টার্টআপ কোম্পানি খুলেছেন। তাই কলকাতা আর বেঙ্গালুরুতে যাতায়ত লেগেই থাকে। এমনকী এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, নতুন করে সংসার পাতার ইচ্ছে আপাতত তাঁর নেই। বরং, বর্তমানে তিনি নিজের জীবন উপভোগ করছেন পুরো দমে, নিজের গার্ল গ্যাংকে নিয়ে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


