‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না'— সৃজলার সাথে প্রেমচর্চার মাঝেই ভাইরাল নবনীতার পুরোনো ভিডিয়ো, এল সাফাই

ডিভোর্সের পরও জীতুর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে, পুরোনো সাক্ষাৎকারে এমন দাবি করেছিলেন নবনীতা দাস। সেই ভিডিয়োর ক্লিপিং কেটে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, ফুঁসে উঠলেন জীতুর প্রাক্তন স্ত্রী।

Published on: Nov 24, 2026, 12:31:06 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে অভিনেতা জীতু কমল এবং সৃজলা গুহ-র রসায়ন ও প্রেম নিয়ে এখন সরগরম টলিপাড়া। খোলা আকাশ ও বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে জীতুর প্রেম নিবেদনের পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। আর ঠিক এই আবহেই সোশাল মিডিয়ায় আচমকা ভাইরাল হয়ে যায় জীতুর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাস-এর একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিয়ো ক্লিপিং। যেখানে বিচ্ছেদের পরও জীতুর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ থাকার কথা বলতে শোনা গিয়েছিল নবনীতাকে, আর সেই ভিডিয়ো ঘিরেই ছড়ানো হচ্ছিল নানা বিভ্রান্তিকর দাবি। অবশেষে বিষয়টি নজরে আসতেই সোশাল মিডিয়ায় কড়া সাফাই দিলেন নবনীতা দাস।

‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না'—ভাইরাল নবনীতার পুরোনো ভিডিয়ো! এল সাফাই
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না'—ভাইরাল নবনীতার পুরোনো ভিডিয়ো! এল সাফাই

ভাইরাল ভিডিয়োতে কী দেখা যাচ্ছিল? কী বিভ্রান্তি ছড়ানো হয়?

সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে নবনীতার পুরোনো একটি সাক্ষাৎকারের অংশ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়— ‘জিতু এক নারীতে আসক্ত থাকতে পারে না বেশি দিন, নবনীতা কী বলছে দেখুন’। ওই পুরোনো ভিডিয়ো ক্লিপটিতে নবনীতাকে বলতে শোনা গিয়েছিল যে, বিচ্ছেদের পরও জীতুর সঙ্গে তাঁর ফোনে কথা হয়— জীতু কোথায় যাচ্ছেন, কখন ফ্লাইট, কী খাচ্ছেন বা কোথায় ঘুরছেন, সেই সব খবরই নাকি তাঁরা একে অপরের সঙ্গে ভাগ করে নেন। ‘বিগ বস’-এ সৃজলা জীতুর প্রপোজ করার ঘটনার সঙ্গে এই পুরোনো ভিডিয়োটি জুড়ে দিয়ে নেটপাড়ায় নানা রটনা ছড়ানো হচ্ছিল।

পুরোনো ভিডিয়ো ভাইরাল হতেই কী সাফাই দিলেন নবনীতা দাস?

এই ভুয়ো ও বিভ্রান্তিকর প্রচার নজরে আসতেই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করে তীব্র প্রতিবাদ জানান নবনীতা দাস। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘আমার এই ভিডিওটা ৩ বছর আগের.. ৩ বছর আগের সাক্ষাৎকারের সাথে সম্প্রতি কোনও ঘটনার মিল নেই.. এই সব ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন..’।

জীতু-নবনীতার অতীত ও বর্তমান চর্চা:

উল্লেখ্য, কয়েক বছর আগেই আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জীতু কমল ও নবনীতা দাসের। দু’জনেই এখন নিজেদের জীবনে এবং কেরিয়ারে এগিয়ে গিয়েছেন। অভিনয় থেকে দূরে আপতত ব্য়বসায় মন দিয়েছেন নবনীতা। নিজের মতো করে জীবন এক্সপ্লোর করছেন। তবে প্রাক্তন স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ একদম নেই তা নয়। কিছুদিন আগে সায়নী ঘোষের সঙ্গে জীতুর ভার্চুয়াল যুদ্ধে প্রাক্তনের পাশে দাঁড়িয়েছিলেন নবনীতা।

মধ্যরাতে দুজনের একসঙ্গে কুলফি খাওয়ার ভিডিয়োও ভাইরাল হয়। এমনকী চিরদিনই তুমি যে আমার বিতর্কেও কো-স্টার জীতুর প্রশংসা ঝড়ে পড়েছিল নবনীতার কণ্ঠে। কিন্তু ‘বিগ বস বাংলা’-র ঘরে সৃজলা গুহর সঙ্গে জীতুর ঘনিষ্ঠতা ও রোম্যান্টিক মুহূর্ত প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ প্রাক্তন স্ত্রী নবনীতার পুরোনো মন্তব্য টেনে এনে জলঘোলা করার চেষ্টা করছিলেন। তবে নবনীতা নিজেই সামনে এসে স্পষ্ট করে দিলেন যে, তিন বছর আগের সেই কথার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্কই নেই।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।